Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangaon-Digha Bus Service: বনগাঁ-দিঘা রুটে চালু প্রিমিয়াম লাক্সারি স্লিপার বাস

deshersamay

Share article:

দেশের সময় : বনগাঁ চাকদা রুটে চালু হল দীঘাগামী নতুন লাক্সারি বাস পরিষেবা! যেখানে শুয়ে বসে আধুনিক সুবিধা উপভোগ করেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন সমুদ্র সৈকত দিঘায়।

এই পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন বনগাঁবাসীরা সহ চাকদা , নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন। দীঘা যাত্রা আরও আরামদায়ক করতেই নতুন লাক্সারি এই বাস পরিষেবা চালু করল দ্বীপ লাইন ।

জানা গিয়েছে, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে বনগাঁ–দীঘা রুটে এই অত্যাধুনিক বাস পরিষেবা চালু হয়েছে । নতুন এই পরিষেবায় থাকছে মোট ১৮টি স্লিপার সিট এবং ৩৬টি পুশ ব্যাক সিট, যা দীর্ঘ যাত্রায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে ।

প্রতিটি স্লিপার সিটেই থাকছে পার্সোনাল টিভি, হেডফোন, চার্জিং পয়েন্ট, ওয়াই-ফাই-সহ একাধিক বিনোদনের ব্যবস্থা। যাত্রীদের জন্য থাকছে স্ন্যাকস ও জলের বোতলও ।

ভাড়ার ক্ষেত্রে লাক্সারি এই বাসের নিচের সিট এর মূল্য ধরা হয়েছে ৫৫০ টাকা, আর উপরের স্লিপার সিটের ভাড়া রাখা হয়েছে ৬৫০ টাকা বলেও জানা গিয়েছে ।

দ্বীপ লাইন কর্তৃপক্ষ জানিয়েছে, চাকদা ও বনগাঁ অঞ্চলের যাত্রীদের চাহিদার কথা ভেবেই এই নতুন পরিষেবা চালু করা হল। দীঘা ভ্রমণকে আরও উপভোগ্য ও নিরাপদ করতেই এই উদ্যোগ। তাই এবার গরম কাল হোক বা শীতকাল, একেবারে আরামদায়ক ভ্রমণে সীমান্ত শহর বনগাঁর সঙ্গে দীঘা হয়ে উঠবে আরো কাছাকাছি ।

তথ্য ও ছবি – দেশের সময় I

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন