Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangaon Bagda Road টানা বৃষ্টিতে বনগাঁ- বাগাদা রোডে ফিরল জলযন্ত্রণা, ব্যাপক যানজট, অফিস টাইমে দুর্ভোগ চরমে কলকাতায়

deshersamay

Share article:
পার্থ সারথিনন্দী , দেশের সময়


রাতভর বৃষ্টিতে ফের জল জমার ছবি ধরা পড়ল বনগাঁ বাগদা রোডে । মঙ্গলবার সকাল থেকে কলকাতার পাশাপাশি উত্তর ২৪পরগনার বনগাঁ- বাগদা এলাকায় জলযন্ত্রণার ছবি ধরা পড়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের কারণে আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার রাত থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাজুড়ে। এদিন সকালে ব্যাপক অফিস টাইমে কমে গিয়েছে যানবাহনের সংখ্যাও। ব্যাপক বৃষ্টির কারণে জল জমেছে উত্তর ২৪পরগনার বনগাঁ – বাগদা সড়ক সহ কলকাতার টেকনোপলিস, নিউটাউন বাস স্ট্যান্ড এলাকাতেও।

সকাল থেকেই ট্রাফিকের ভয়াবহ অবস্থা কলকাতা সহ বিভিন্ন জেলা শহরগুলিতেও।

বনগাঁ বাগদা সড়কের নিত্যযাত্রীদের অভিযোগ , দীর্ঘদিন ধরে বনগাঁর মতিগঞ্জ থেকে বাগদা যাওয়ার রাস্তার বেহাল দশা । বৃষ্টির জমাজলে পুকুর বলে  মতিভ্রম করছেন বহু গাড়ি চালকসহ স্থানীয় মানুষ । স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের রাস্তার খানা খন্দে জমে থাকা জল ছেঁচে ফেলতে হচ্ছে বাধ্য হয়ে ।

বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, টানা বৃষ্টিতে জল জমেছে । এটা প্রকৃতির বিপর্যয় । তবে পুরসভা সদা সতর্ক  । পুর বিভাগের কর্মীরা ইতিমধ্যেই নেমেছেন বিভিন্ন ওয়ার্ডে  নেমেছেন। বৃষ্টি জল যাতে জমে না থাকে তারজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । শহর জুড়ে ।

অন্যদিকে ডানলপগামী লেন অধিকাংশটাই জলের তলায়। স্টেশন চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।এমনকি, জল জমে গিয়েছে গোটা হাওড়া জুড়ে। এই প্রতিকূল পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। রাতভর এবং ভোরের দিকেও ভারী বৃষ্টির ফলে শিয়ালদহ শাখার বেশ কিছু স্টেশনে লাইনে জল জমার ঘটনা ঘটেছে। তার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য ময়দানে নেমেছেন রেলের কর্মীরা। শিয়ালদহ মেইন শাখায় বেশির ভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় রেললাইনে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রাখতে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল-টেলিকম, অপারেটিং ও অন্যান্য বিভাগের কর্মীরা নেমেছেন ময়দানে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন