প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আপ্তসহায়ক সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি অভিযান! ‘তল্লাশির কারণ ওঁরাই বলতে পারবেন’, মন্তব্য সাংসদের

deshersamay

Share article:

রাত আড়াইটে নাগাদ কালীঘাট থানার পুলিশ পৌঁছয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সঙ্গে শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। পুলিশ আসার খবর পেয়ে অভিষেকের বাড়িতে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

জানা গিয়েছে, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজেই কালীঘাটের বাড়িতে তল্লাশি করতে আসে শালবনি থানার পুলিশ। জমি সংক্রান্ত এক আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলাতেই এই অভিযান, বলে খবর।

কিন্তু তালা ভাঙতে হল কেন পুলিশকে? সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করা হচ্ছিল না প্রথমে। পুলিশ এসে দাঁড়িয়ে থাকলেও ঢুকতে দেওয়া হয়নি শুরুতে। জানা গিয়েছে, পুলিশের কাছে খবর ছিল অভিষেকের বাড়িতেই আছেন সুমিত, কারণ তাঁর ফোনের টাওয়ার লোকেশন ছিল সেখানেই। সন্দেহ, পুলিশ আসার খবরে কোনও পথ দিয়ে সেখান থেকে পালিয়েছেন তিনি। প্রায় তিন ঘণ্টার মতো বাইরে অপেক্ষা করার পর শেষমেশ তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। শুরু হয় তল্লাশি।

গোটা বাড়িতে তল্লাশির সময় ভিডিওগ্রাফি-ও হয়েছে বলে খবর। সকাল ৮টার কিছু আগে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তারপর বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে।

পুলিশ বেরিয়ে যাওয়ার পর বাইরে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে জিজ্ঞাসা করা হলে ক্ষুব্ধ সাংসদ জানান, ‘তালা ভেঙে ওঁরা ঢুকেছেন। গোটা বাড়ির তল্লাশি হয়েছে। কিন্তু কেন তল্লাশি হয়েছে, সেটা ওঁরাই ভাল বলতে পারবেন।’

এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ইতিমধ্যেই শালবনি থানার পুলিশ পৌঁছে গিয়েছে কালীঘাট থানায়। এরপর অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বাড়িতেও যেতে পারে পুলিশ।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন