প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Abhishek banerjee : কয়লা পাচার কাণ্ডে ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

deshersamay

Share article:

দেশের সময়: গতকালই তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন, তাঁর দলের আরও নেতাকে হেনস্তা কিংবা গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূল সুপ্রিমোর সেই আশঙ্কার ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি।

দিল্লির পর এবার কলকাতার সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির অফিসাররা আসছেন। এর আগে সিজিও কমপ্লেক্সে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা।

প্রশ্ন উঠছে, আবার কেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা? ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার কাণ্ডের টাকা কলকাতায় এসেছিল বলে তদন্তে উঠে এসেছে। বেশকিছু নতুন তথ্য মিলেছে। সেসব খতিয়ে দেখতেই আরও একবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টররা। এর আগে দিল্লিতে ইডির দপ্তরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গতকাল মেয়ো রোডে টিএমসিপির সমাবেশে অমিত শাহকেও নিশানা করেন অভিষেক। তার আগে দুবাইয়ে ভারত-পাক ম্যাচে অমিত শাহের ছেলে জয় শাহ জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার করায় ট্যুইট করে তাঁর বিরুদ্ধে সরব হন। এর পর ২৪ ঘণ্টা না কাটতেই ইডি ফের তাঁকে সমন পাঠানোয় এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তৃণমূল। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে মেল করে শুক্রবার সিজিও কমপ্লেক্স চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।

অভিষেককে ইডি সমন পাঠানো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, গতকালই অভিষেক আশঙ্কা প্রকাশ করেছিলেন। আসলে বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে। পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, আদালতের নির্দেশেই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। আর দুর্নীতি না করলে ভয় কীসের। জিজ্ঞাসাবাদ করতেই পারে, মনে ভয় না থাকলে এত কথা কেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন