Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ওএনজিসি-র নভি মুম্বই প্ল্যান্টে বিধ্বংসী আগুন, ২ দমকলকর্মী-সহ মৃত ৭

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়াবহ আগুন লাগল ওএনজিসি-র নভি মুম্বইয়ের প্ল্যান্টে। মঙ্গলবার সাত সকালে আগুন বিধ্বংসী চেহারা নিয়ে ছড়িয়ে পড়ে প্রায় গোটা প্ল্যান্টেই। দমকল এসে পৌঁছবার আগেই আগুনে ঝলসে মৃত্যু হয় অনেকের। পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্ততপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’জন দমকলকর্মী। জখম অনেক। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সকাল তখন ৭টা। আচমকা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক। তারপরেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে ওএনজিসির উরান প্ল্যান্ট। আগুন ছড়িয়েও পড়ে দ্রুত। ভিতরে আটকে পড়েন কর্মীরা।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘ্ণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও দমকল সূত্রে খবর, উরান প্ল্যান্টের প্রায় এক কিলোমিটারের বেশি এলাকা সিল করে দেওয়া হয়েছে। গাঢ় ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। তাই উদ্ধারকাজেও কিছুটা বিলম্ব হচ্ছে। প্ল্যান্টের ভিতরে এখনও বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

ঘটনার পরে ওএনজিসি টুইট করে জানিয়েছে, স্টর্ম ওয়াটার ড্রেন থেকে আগুন লেগেছে। কোম্পানির দাবি, এর ফলে তেল শোধনের কাজে কোনও বিঘ্ন ঘটবে না। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সে জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠিয়ে দেওয়া হচ্ছে গুজরাটের হাজিরা প্ল্যান্টে। এই প্ল্যান্ট নভি মুম্বই থেকে ৩৩০ কিলোমিটার দূরত্বে।

কী কারণে আগুন লাগল সেটা খতিয়ে দেখছে দমকল।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন