Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

টিম মোদী’তে ধোনি আসছেন অবসরের পরেই! দাবি বিজেপি নেতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ খুব শীঘ্রই না কি মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে বিজেপি-তে! এমনই দাবি করলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী সঞ্জয় পাসোয়ান। তিনি বলেছেন, খুব শীঘ্রই ধোনি ‘টিম মোদি’-র সদস্য হবেন। এ নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। এখন তা নাকি প্রায় চূড়ান্ত হওয়ার পথে।

বিশ্বকাপের পর ধোনির অবসর নিয়ে চারিদিকে জল্পনা। সেই জল্পনা আরও উস্কে দিয়েছে এই খবর। সংবাদসংস্থা আই এ এন এস-কে সাক্ষাৎকারে সঞ্জয় পাসোয়ান বলেছেন, ধোনি তাড়াতাড়ি অবসর নেবেন। তারপরেই চলে আসবেন রাজনীতিতে। বিজেপি-র হয়ে।


লোকসভা নির্বাচনের আগে গৌতম গম্ভীর বিজেপি-তে যোগ দেন। ভোটে জিতে সাংসদও হয়ে গিয়েছেন তিনি। তবে এই সব জল্পনায় ধোনির দিক থেকে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে সুত্রের খবর।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন