প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘এনকাউন্টার তো বিচার ব্যবস্থারই অঙ্গ,’ সাংবাদিক সম্মেলনে মন্তব্য শান্তনুর

deshersamay

Share article:

এনকাউন্টারেরপক্ষেই দাঁড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার ঠাকুরনগরের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বেশ করেছে। এনকাউন্টার তো বিচার ব্যবস্থারই অঙ্গ।’ এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

পুলিশ কনস্টেবলকে গুলি করার অভিযোগ উঠেছিল নানুরের কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের বিরুদ্ধে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে নানুরের গ্রামে হানা দেন তদন্তকারীরা। অভিযোগ, পুলিশ দেখেই ঝোপের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে রতন। পাল্টা আত্মরক্ষায় গুলি চালায় পুলিশও। তাতেই মৃত্যু হয় রতনের।

এই ঘটনার পরেই বিতর্ক শুরু হয়। কেন রাজ্যে একের পর এক এনকাউন্টার হচ্ছে, সেই প্রশ্ন তোলেন অনেকেই। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাফ কথা, ‘বেশ করেছে।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুলিশকে আমি ধন্যবাদ জানাই। দুষ্কৃতীদের যেন খুন-ধর্ষণের কথা মাথাতেও না আসে।’

সমালোচকদের একাংশের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে বিচার ব্যবস্থা তাকে শাস্তি দেবে। সেটাই আইনের শাসন। কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায়, ‘এটাও তো একটা বিচার ব্যবস্থার অংশ। এনকাউন্টার আইনের আওতায় থেকে থাকলে কোনও অসুবিধা নেই।’ অবশ্য বিচার ব্যবস্থা নিয়ে তিনি কোনও প্রশ্ন তুলছেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন শান্তনু।

আগে অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াত বলেও মন্তব্য করেন শান্তনু। তাঁর কথায়, ‘বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করে। কিন্তু তার পরেও এরা বহাল তবিয়তে ঘুরে বেড়াত।’ এনকাউন্টারের ফলে বিচার ব্যবস্থার উপরে ভরসা বাড়ছে বলেও মন্তব্য করেন শান্তনু। তাঁর কথায়, ‘অপরাধ কমছে। আমি মার্ডার হয়ে যেতে পারি, এই ভয় কাজ করছে। তাই অবশ্যই বিচার ব্যবস্থার উপরে আস্থা বাড়ছে।’

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন