প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দিল্লিতে বিক্ষোভ, গুরুদ্বারে পোড়ানো হলো সনিয়া গান্ধীর আত্মজীবনী

deshersamay

Share article:

দিল্লিতে পোড়ানো হলো কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর আত্মজীবনী। সেখানকার একটি গুরুদ্বারে বিক্ষোভও দেখান শিখ ধর্মাবলম্বীরা। তাঁর আত্মজীবনীতে অমৃতসরের স্বর্ণমন্দিরে অভিযানের পরে পাঞ্জাবে দাঙ্গার প্রসঙ্গও উল্লেখ করেন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। এই সঙ্গেই বৃহস্পতিবার নয়াদিল্লির রকাব গঞ্জ গুরুদ্বারে একত্রিত হয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং, আ জার্নি অফ লাভ ’ বইয়ে আগুন লাগান তাঁরা।

দিল্লিতে পোড়ানো হলো কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর আত্মজীবনী। বৃহস্পতিবার একটি গুরুদ্বারের সামনে বিক্ষোভ দেখিয়ে সনিয়ার আত্মজীবনী ‘বিলংগিং, আ জার্নি অফ লাভ’  বইয়ে আগুন লাগালেন ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা, অভিযোগ এমনটাই।

আত্মজীবনীতে শিখ-বিরোধী দাঙ্গার বিষয়টিকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ‘ভারতের ইতিহাসের একটি মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা’ বলে উল্লেখ করেছেন। সনিয়া যে ভাবে আত্মজীবনীতে এর বিবরণ দিয়েছেন, মূলত তারই প্রতিবাদ জানালেন শিখ-নিধন কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা। সেই সঙ্গে নয়াদিল্লির রকাবগঞ্জ গুরুদ্বারে একত্রিত হয়ে সনিয়ার আত্মজীবনীমূলক বইয়ে আগুন লাগান তাঁরা। সেখানে হাজির ছিলেন দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও।

তাঁর আত্মজীবনীতে অমৃতসরের স্বর্ণমন্দিরে অভিযানের পরে পাঞ্জাবে দাঙ্গার প্রসঙ্গ উল্লেখ করেছেন সনিয়া। ১৯৮৪-তে ওই অভিযানের পরেই দিল্লি-সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীরা।

আত্মজীবনীতে সনিয়া লিখেছেন, ‘বিকেলের দিকে দিল্লির বিভিন্ন প্রান্তে এবং তার বাইরেও দাঙ্গা ছড়িয়ে পড়ে। নিরপরাধ শিখদের ওপর নৃশংস আক্রমণ চালানো হয়।’ শুধু দিল্লিতেই ২ হাজারেরও বেশি মানুষ অত্যন্ত নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হন বলে বইয়ে উল্লেখ করেছেন সনিয়া।

আত্মজীবনীতে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ভিন্দ্রানওয়ালের পরিণতির বিষয়েও বিস্তারিত বর্ণনা দিয়েছেন সনিয়া। কংগ্রেস নেত্রী আরও উল্লেখ করেছেন যে, তাঁর স্বামী এবং তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মনে কোনও গোঁড়ামি বা বিদ্বেষ ছিল না। বরং রাজীব এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যেখানে তৎকালীন শাসনব্যবস্থা ব্যর্থ হয়েছিল এবং তার ফলে বর্বরতার পথ প্রশস্ত হয়েছিল।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন