প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শীতের দুপুরে বনগাঁয় বসে আঁকো প্রতিযোগিতার আসর, পুর প্রধানের কাছে আর্ট গ্যালারির দাবি করলেন চিত্র শিল্পীরা: দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক, বনগাঁ:শীতের দুপুরে বনগাঁ পুরসভার চন্দ্রিকা ভবনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা উদিতা আর্ট সেন্টার । প্রায় ১০০ জন প্রতিযোগী এদিন অংশগ্রহণ করেন বলে জানান উদ্যোক্তারা । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রধান দিলীপ মজুমদার । চেয়ারম্যানকে কাছ পেয়ে চিত্রশিল্পীরা একটি স্থায়ী আর্ট গ্যালারির দাবি করেন তাঁর কাছে । এবিষয়ে তিনি ঠিক কি বল্লেন দেখুন ভিডিও।

ক্ষুদেশিল্পীদের তুলিতে ফুটে ওঠা প্রতিটি ছবিতেই স্পষ্টভাবে ধরা পড়েছে নীরী নির্যাতন প্রাকৃতিক সৌন্দর্য, উৎসব,লোকজ সংস্কৃতি , পর্যটন সম্ভাবনার এক সমন্বিত রূপ।

কারও তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছেন মা দুর্গা,আবার কারও ক্যানভাসে রঙিন আবেশে ধরা দিয়েছে গ্রাম বাংলার লোকসংস্কৃতির প্রাণবন্ত রূপ। আবার কারও ছবিতে ফুটে উঠেছে নারী নির্যাতনের মতন ঘটনা ।

রবিবার শীতের দুপুরে শিল্পের এমন বৈচিত্র্যময় মিলনক্ষেত্রে পরিণত হল শহর বনগাঁ ।

রঙের বৈচিত্র্য, তুলির ছোঁয়া ও শিল্পীদের সৃজনশীলতায় চন্দ্রিকা ভবন যেন রূপ নিল এক বিশাল খোলা ক্যানভাসে, যেখানে প্রকৃতি ও শিল্প মিলেমিশে সৃষ্টি করল এক অনন্য নান্দনিক অভিজ্ঞতা।বিশেষ অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন