গভীর নিম্নচাপ ঘনাচ্ছে! সকাল থেকেই ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু! কলকাতা-সহ পাঁচ জেলায় দুর্যোগের ‘বড়’ সতর্কতা জারি
deshersamay


দফায় দফায় ঝড়বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়। রাতভর বৃষ্টির পরেও, রবিবাসরীয় সকাল থেকে আকাশের মুখভার। একনাগাড়ে মুষলধারে বৃষ্টি। সকালেই পাঁচ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। আগামী সপ্তাহে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে সমুদ্রও উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সোমবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার। এর প্রভাবে শীঘ্রই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। ক্রমে পশ্চিমে সরতে সরতে বুধবার সকালের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছোবে গভীর নিম্নচাপ। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই পাঁচ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতাও। তবে রবিবার দিনভর দুর্যোগের আশঙ্কাও রয়েছে এই জেলাগুলিতে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টানা সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে ফের বৃষ্টির দাপট বাড়বে।

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরেই আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।

আগামী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ কোনও জেলায় দিনভর ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়নি। তবে বিক্ষিপ্তভাবে সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শেষভাগে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
