উপনির্বাচনের আগে ‘তৃণমূলের’ দুই শিবিরকে নতুন নাম-প্রতীক দিল কমিশন,কী পেলেন মমতা? কোন প্রতীক ঋতব্রতদের?
deshersamay

‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ঐতিহ্যবাহী ‘জোড়াফুল’ প্রতীক সাময়িকভাবে স্থগিত (ফ্রিজ) করার ২৪ ঘণ্টার মধ্যেই অরূপ রায় এবং মমতা বন্দ্যোপাধ্যাযয়ের নেতৃত্বাধীন দুই বিবদমান গোষ্ঠীকে আলাদা নতুন নাম ও নির্বাচনী প্রতীক দিল কমিশন ।

মমতা শিবিরের প্রার্থীরা লড়বেন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকে। ‘খাম’ প্রতীকে লড়বেন ঋতব্রতের প্রার্থীরা।

শুক্রবার জারি করা নির্দেশনামায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন উপনির্বাচনে দুই শিবিরের মনোনীত প্রার্থীদের স্বার্থ সুরক্ষার্থেই এই জরুরি পদক্ষেপ।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অরূপ রায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী এবার থেকে পরিচিত হবে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নামে এবং তাদের জন্য বরাদ্দ করা হয়েছে
(Envelope) প্রতীক। অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির লড়াই করবে নামে, যাদের নির্বাচনী প্রতীক করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরা— এই তিন রাজ্যেই উভয় দলকে আপাতত নিবন্ধিত ও স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হবে।
মূল বিতর্ক মেটার আগে ‘জোড়াফুল’ প্রতীক বা মূল দলীয় নাম ব্যবহার না করার যে নির্দেশ ১৭ সেপ্টেম্বর দেওয়া হয়েছিল, তার প্রভাবে আসন্ন উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জটিলতা নিরসনে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদে প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে নির্বাচন কমিশন।
কমিশনের নির্দেশ, স্থগিতকৃত দলের নামে ইতিমধ্যেই যে সমস্ত প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাঁদের নতুন দল ও প্রতীকের আওতায় অন্তর্ভুক্ত করে গ্রহণ করতে হবে।

উপনির্বাচনের এই নতুন বিন্যাসে যে সব আসনে প্রার্থীরা নতুন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন: ৭০-রেজিনগর বিধানসভা কেন্দ্র (পশ্চিমবঙ্গ): অরূপ রায় অনুমোদিত প্রার্থী সফিউজ্জামান শেখ লড়াই করবেন ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’-এর ‘খাম’ প্রতীকে। অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত প্রার্থী রবিউল আলম চৌধুরী লড়বেন ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকে।
২১০-নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র (পশ্চিমবঙ্গ): ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ (খাম)-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন এহতেশামুল হক এবং ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ (ফুটবল খেলোয়াড়)-এর প্রার্থী হিসেবে লড়বেন সঞ্চিতা প্রধান (দে)।

৯-নগাঁও সংসদীয় কেন্দ্র (অসম): লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত প্রার্থী আব্দুল সালাম লড়াই করবেন ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকে।
একই সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারদের স্পষ্ট বার্তা দিয়ে কমিশন জানিয়েছে, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩৬ ধারা মেনে অন্যান্য নিয়মাবলি পূরণ সাপেক্ষে প্রার্থীদের এই নতুন নাম ও প্রতীকের অধীনেই মনোনয়নপত্র পরীক্ষা সম্পন্ন করতে হবে।

