প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কার্গিল বিজয় দিবসে সেনাকে কুর্নিশ মোদীর , ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথ সিংয়ের

deshersamay

Share article:

কার্গিল বিজয় দিবসে দেশের শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা প্রযুক্তি, ক্রীড়াক্ষেত্রে সাফল্য এবং সংস্কৃত ভাষা প্রসারের মতো একাধিক বিষয়ে বার্তা দিলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই কার্গিল বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “২৬ জুলাই এমন একটি দিন, যেটি মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন হয় না। কার্গিল বিজয় দিবস আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন দেশের বীর জওয়ানদের অসাধারণ সাহস ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। আজ আমি সমস্ত শহিদ ও বীর সেনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই।”

এবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘শৌর্য বিজয় যাত্রা’-র কথা উল্লেখ করেন। ১৪ জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া মোটরবাইক যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়ালে পৌঁছবে। ‘ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালুট’ বার্তা নিয়ে আয়োজিত এই যাত্রা দেশের জন্য আত্মত্যাগ কখনও ভোলা যায় না বলেই স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এরপর আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রসঙ্গ তুলে তিনি জানান, সম্প্রতি ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয়েছে আইএনএস মহেন্দ্রগিরি। দেশেই নকশা ও নির্মাণ হওয়া এই যুদ্ধজাহাজের ৭৫ শতাংশেরও বেশি উপাদান দেশীয়। পাশাপাশি ডিআরডিও-র পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট এবং কুশা ক্ষেপণাস্ত্র-এর সফল পরীক্ষার কথাও উল্লেখ করেন।

প্রতিরক্ষা উৎপাদন, রফতানি এবং বন্ধু দেশগুলির সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে ভারত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে ব্রহ্মোস ও অস্ত্র ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তির কথাও তুলে ধরেন এদিন।

এছাড়া ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্যের প্রশংসা করে জাপান ওপেন ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় হিসেবে খেতাব জেতায় পিভি সিন্ধুকে অভিনন্দন জানান। তাঁর বক্তব্যে বাদ যায়নি লর্ডসে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্য।

প্রতিবারই ‘মন কি বাতে’ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এবারও এত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কেরলের এর্নাকুলামের সাউথ চিত্তরের একটি স্কুলে সংস্কৃত ভাষা জনপ্রিয় করতে গড়ে ওঠা সংস্কৃত ক্লাবের কথা উল্লেখ করেন। শিক্ষক অভিলাষের উদ্যোগে ‘অক্ষরকন্দুক’ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃত শেখানোর অভিনব প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন তিনি।

কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তাপ্রতিরক্ষা মন্ত্রীর

কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। পাকিস্তানের সঙ্গে এবার শুধু কথা হবে POK নিয়ে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে। পাকিস্তানের সরকারি নীতির অংশ হয়ে গিয়েছে জঙ্গিরা। সাফ কথা রাজনাথের।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় পাক সেনার কোমর একেবারে ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা। পাক সেনার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল যদি না ভারত থামতো। ভারতীয় সেনার ক্ষমতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল গোটা বিশ্ব। যদিও বর্তমানে ফের পুরনো রোগ চেপে ধরেছে পাকিস্তানকে। প্রায়শই দেখা যাচ্ছে অনুপ্রবেশ করার চেষ্টা করছে পাকিস্তান। জঙ্গি ঢুকিয়ে ভারতীয় সেনা থেকে সাধারণ বাসিন্দাদের উপর আক্রমণ করার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনাথ সিংয়ের কড়া হুঁশিয়ারি যে রীতিমতো তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তাঁর সাফ কথা, অনুপ্রবেশ কোনওমতেই বরদাস্ত করা হবে না। ভারতীয় সেনা সদা সতর্ক রয়েছে। একইসঙ্গে তাঁর সাফ কথা, অনুপ্রবেশের চেষ্টা হলে কাউকে রেহাত করা হবে না।

অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীও সমর্থন করছেন রাজনাথ সিংকে। বলছেন, “প্রতিরক্ষা মন্ত্রী একদমই ঠিক কথা বলেছেন। পাকিস্তান ক্রমাগত অনুপ্রবেশ ঘটিয়ে ছায়া যুদ্ধ করবে আর আমরা চুপ করে বসে থাকবো সেটা তো হবে না। পাকিস্তান যেমন ব্যবহার করবে তার যথাযোগ্য জবাব পাবে। পাকিস্তান আমাদের ভারতের একটা বড় ভূখণ্ড অধিকৃত করে রেখে দিয়েছে। এটা আমরা মেনে নেব না। আজ হোক বা কাল, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই হবে। আমরা এতে দৃঢ় প্রতিজ্ঞ।”  

Tags: দেশ

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন