সন্দেশ আতে হ্যায়… “বর্ডার” ছবির সেই দৃশ্য ফের ধরা পড়ল বনগাঁয়: দেখুন ভিডিও
deshersamay


সন্দেশ আতে হ্যায়, হুমেন তদপাতে হ্যায়
জো চিত্তি আতি হ্যায়, ওহ পুছে জাতি হ্যায়
কি ঘর কাব আওগে,,,

মনে পড়ে “বর্ডার” ছবির সেই বিখ্যাত গানটির কথা । শনিবার সকালে যশোর রোডে সেই বিখ্যাত গানের দৃশ্যই যেন ফের আরও একবার দেখলেন পেট্রাপোল সীমান্তের মানুষ । দেখা গেল দুজন বিএসএফ জওয়ান একটি ট্রাক্টরে চেপে বর্ডার ছবির গানটি মোবাইলে বাজাতে বাজাতে যশোররোড ধরে এগিয়ে চলেছেন কলকাতার দিকে । তাঁদেরকে দেখে কেউ সেলুট করলেন , কেউ আবার জয় হিন্দ বলে খুশি মনে হাত নেড়ে তাঁদেরকে যেন ছুটির অনুমতি দিলেন ।

সীমান্তের কঠোর প্রহরা আর পরিজনহীন দিনগুলোর পর জওয়ানদের ঘরে ফেরার অনুভূতি সত্যি অতুলনীয় ও আবেগঘন। এটি প্রিয়জনদের সান্নিধ্য, মানসিক শান্তি এবং মাটির টান ফিরে পাওয়ার এক পরম মুহূর্ত। তেমনই বনগাঁয় এই দৃশ্য দেখে খুশি নেটিজেনরাও । দেখুন ভিডিও



Tags:
দেশ
