প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘থ্যাঙ্কিউ ফ্রেন্ডস…’, মাঝরাতে ফের প্রধানমন্ত্রীর বার্তা ‘জেন জ়ি’-কে!   Reel-পোস্ট করে কী বার্তা দিলেন মোদী?

deshersamay

Share article:

ফের রাতে সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ বার ধন্যবাদ জানালেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিয়ো পোস্টে যে ভাবে রিঅ্যাকশন এসেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি। ওই পোস্টের জন্য বহু সাধারণ নাগরিক গঠনমূলক পরামর্শ দিয়েছেন বলেও জানালেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কাল রাতে যে ভিডিয়ো পোস্ট করেছিলাম, তার জন্য আপনারা যা প্রতিক্রিয়া দিয়েছেন… থ্যাঙ্কস টু এভরিবডি…আমাদের সংযোগ আরও সক্রিয় ভাবে জুড়বে।’

ভিডিয়ো-র ক্যাপশনে লেখা, ‘‘গতকাল যারা আমার ভিডিয়ো দেখেছেন ও মূল্যবাণ পরামর্শ পাঠিয়েছেন, সেই সমস্ত তরুণ-তরুণীদের ধন্যবাদ।’’

বৃহস্পতিবার মধ্যরাতে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে নিট প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন,  ‘শুক্রবার ক্যাবিনেট বৈঠকে ফাস্ট ট্র্যাক কোর্ট এবং কঠোর সাজার বিষয়ে চর্চা হবে। সেখানে আলোচনার পরে তার অন্তিম রূপ দেওয়া হবে। সোমবার থেকে সংসদে ওই বিলকে সদনে আনার চেষ্টা করা হবে।’

শুক্রবার ক্যাবিনেট বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানে প্রশ্নফাঁসের ঘটনায় কড়া আইন আনার কথা হয়েছে। এমন ঘটনা দোষীদের ১০ বছরের জেল এবং ১০ কোটি টাকার জরিমানার সংস্থান রাখা হচ্ছে আইনে। তবে ক্যাবিনেট বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে তা নিয়ে কোনও কথা বলেননি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাংবাদিকদের নিট সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।

অন্যদিকে সূত্রের খবর, ক্যাবিনেট বৈঠকে বাকি মন্ত্রীদের ইন্সটাগ্রাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের তরুণ প্রজন্ম, মূলত জেন-জ়ি দের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য ইন্সটাগ্রামে রিল পোস্ট ও ইন্টাব়্যাকটিভ সেশনের পরামর্শ দিয়েছেন তিনি।

Tags: দেশ

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন