বনগাঁয় দুই নৃত্যশিল্পীকে হেনস্থার অভিযোগ, টিটিই-র বিরুদ্ধে FIR- আদালতে গোপন জবানবন্দি দিলেন দুই বোন: দেখুন ভিভিও
deshersamay

দুই নৃত্যশিল্পীকে মানসিক হেনস্থা ও অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। বনগাঁয় শনিবারের এই ঘটনা ঘিরে বাড়ছে ক্ষোভ। ঘটনাটি ঠিক কী? অভিযোগ, টিকিট থাকা সত্ত্বেও ওই দু’জনকে নানা ভাবে বনগাঁ রেল স্টেশনে হেনস্থা করা হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে ওই দুই তরুণীর তরফে। জিআরপি অফিসের সামনে বিক্ষোভও দেখিয়েছেন তাঁদের নাচের দলের সদস্য, অভিভাবকরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজির সঙ্গে যোগাযোগ করেছিল এই সময় অনলাইন। তিনি জানান, অভিযুক্ত টিটিই-কে কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পূর্ব রেলের CPRO শিবরাম মাজি জানান, ঘটনাটি শনিবার ঘটলেও রবিবার খবরটি তাঁদের কাছে আসে। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, ‘এই ধরনের কাজ কোনও ভাবেই পূর্ব রেল বরদাস্ত করবে না। ফুটেজ দেখে রেল ব্যবস্থা নিয়েছে।’ দেখুন ভিডিও
প্রসঙ্গত উল্লেখ্য,নাচের ক্লাসে যাবেন বলে গোবরডাঙা স্টেশন থেকে দুই তরুণী ট্রেনে ওঠেন। রানাঘাট যাওয়ার কথা ছিল তাঁদের। টিকিটও ছিল সঙ্গে। তবে তাড়াহুড়ো করে ভেন্ডারে উঠে পড়েন তাঁরা। অভিযোগ, ট্রেন বনগাঁ স্টেশনে পৌঁছতেই সেখানে দায়িত্বে থাকা এক টিকিট পরীক্ষক তাঁদের বাজে ভাষায় আক্রমণ করেন। মানসিক হেনস্থার অভিযোগ তোলেন দুই শিল্পী।

অভিযোগ, বনগাঁ স্টেশনে কর্তব্যরত এক টিকিট পরীক্ষক তাঁদের আটক করেন। ভেন্ডার কামরায় ওঠার জন্য আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। টাকা দিতে না পারায় তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে অশোভন আচরণ করা হয়।
- গত শনিবার সকালে গোবরডাঙা থেকে রানাঘাট যাওয়ার উদ্দেশে ট্রেনে ওঠেন দুই নৃত্যশিল্পী।
- বনগাঁ স্টেশনে টিটিই তাঁদের আটক করে জরিমানা করেন বলে অভিযোগ।
- এর পরে নর্মাল টিকিটে কেন ভেন্ডারে উঠেছিলেন তাঁরা— অভিযোগে জরিমানা চান। না দিতে পারায় মানসিক হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ ওঠে।

- শনিবার বিকেলে বনগাঁ জিআরপির সামনে বিক্ষোভ, লিখিত অভিযোগ দায়ের।
- রবিবার পূর্ব রেলের কাছে বিষয়টি পৌঁছায়।
- রবিবারই এফআইআর, অভিযুক্ত টিটিই-কে ডিউটি থেকে সরিয়ে শিয়ালদহে তলব।
পূর্ব রেল জানিয়েছে, অভিযুক্ত টিটিই-র বিরুদ্ধে এফআইআর হয়েছে। তদন্ত চলাকালীন তাঁকে ডিউটি থেকে সরিয়ে শিয়ালদহে রিপোর্ট করতে বলা হয়েছে।

১. বনগাঁ স্টেশনে কী ঘটেছিল?
দুই নৃত্যশিল্পী অভিযোগ করেছেন, বৈধ টিকিট থাকা সত্ত্বেও এক টিটিই তাঁদের মানসিকভাবে হেনস্থা ও অশালীন ভাষায় অপমান করেন।
২. অভিযুক্ত টিটিই-র বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
তাঁর বিরুদ্ধে বনগাঁ জিআরপিতে এফআইআর হয়েছে। পাশাপাশি তাঁকে ডিউটি থেকে সরিয়ে শিয়ালদহে তলব করেছে পূর্ব রেল।
৩. কেন দুই তরুণীকে জরিমানা করা হয়?
অভিযোগ অনুযায়ী, তাঁরা ভেন্ডার কামরায় ওঠায় টিটিই তাঁদের বিরুদ্ধে আড়াই হাজার টাকা জরিমানা করেন।
৪. ঘটনার প্রতিবাদে কী হয়েছে?
শতাধিক নৃত্যশিল্পী, অভিভাবক ও নাচের স্কুলের সদস্যরা বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখিয়ে দোষীর শাস্তির দাবি জানান।

পূর্ব রেল সূত্রে জানাচ্ছেছে, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
এদিকে সোমবার বনগাঁমহকুমা আদালতে ওই দুই নৃত্য শিল্পী গোপন জবানবন্দি দিয়েছেন বলে দেশের সময় কে জানান তাঁরা । এখন দেখার পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেন ।
