Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বৃষ্টিতে জলবন্দি বনগাঁর বাসিন্দারা ক্ষুব্ধ পুর-পরিষেবায় ,ভগবানের দোহাই দিলেন চেয়ারম্যান : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক

বনগাঁ :সোমবার দুপুরে প্রবল বর্ষণে বনগাঁ পুরসভার অধিকাংশ ওয়ার্ড-ই জলমগ্ন । হাইড্রেন উপচে রাস্তা পেরিয়ে জল ঢুকেছে দোকান-বাড়ি সর্বত্র । পুরসভার পরিষেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা ।

নিম্নচাপের বৃষ্টির জেরে জমা জলে নাস্তানাবুদ অবস্থা হল বনগাঁবাসীর । সোমবার দুপুরের বনগাঁ পুরসভার জলমগ্ন এলাকা পরিদর্শন করে  জলবন্দি মানুষদের এমন দশা দেখে ভগবানের দোহাই দিলেন চেয়ারম্যান দিলীপ মজুমদার । পুরপ্রধান বলেন পরিষেবা আমরা একশ শতাংশ দিচ্ছি । ভগবানের দেওয়া বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহর । তবে বৃষ্টি থাকলেই দু-ঘন্টার মধ্যে জল সরে যাবে ।যদি জল থেকে যায় আ্গামীদিন মোটর চালিয়ে জল বার করে দেওয়া হবে । ইতি মধ্যেই দু একটি ওয়ার্ডে মোটর চালিয়ে জল সেচের ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফে। দেখুন ভিডিও

বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ডই জলের জলমগ্ন। বাকি আটটি ওয়ার্ডেও আংশিক জল জমেছে।  নিম্নচাপ শুরু হওয়ায় সোমবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে তা চলে টানা প্রায় দু ঘন্টা । ইছামতী সংলগ্ন ওয়ার্ডগুলোতেই জমা জলের পরিমাণ বেশি। এর মধ্যে ২০,১৬,৬  নম্বর ওয়ার্ড সহ দু’ নম্বর রেল গেট এলাকায় যেন বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে বৃষ্টির জমা জলে। এ দিন বৃষ্টির মধ্যেই পুরসভার কর্মীদের নিয়ে জলমগ্ন এলাকা ঘুরে দেখেন চেয়ারম্যান।

জলবন্দি মানুষের কাছে পৌঁছে জলমগ্ন এলাকার বাসিন্দাদের পুরসভার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন চেয়ারম্যান।

বনগাঁ পুরসভা সূত্রে জানা গেছে, পুরএলাকায় বহু জমির ফসল নষ্ট হয়েছে। চাষের জমিতে জল জমে যাওয়ায় পাট থেকে পটল, উচ্ছে, বেগুন, কলা, পেঁপের মতো সব্জির গাছ নষ্ট হয়ে গিয়েছে।

ভারি বৃষ্টি ও নিকাশি ব্যবস্থার ঘাটতির কারণে বনগাঁ পুরসভার বেশির ভাগ ওয়ার্ডই প্রায় প্রতি বছরই বৃষ্টির জলে ডুবে থাকে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট জলমগ্ন হয়ে যানবাহন চলাচলের সমস্যা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারের দীর্ঘ দিনের অভিযোগ ভ্রক্ষেপ নেই পুরসভা ও প্রশাসনের । রাজ্যে পালাবদল হলেও তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার পরিষেবায় কোন হেলদোল নেই তা আরও একবার চোখে পড়ল বনগাঁবাসির ।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন