Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বাংলাদেশের কপোতাক্ষ নদীর জল ঢুকে প্লাবিত ভারতের চাষের জমি , মাথায় হাত চাসীদের, সুইচগেট পুনর্নির্মাণের দাবি: দেখুন ভিডিও

deshersamay

Share article:

বাগদা : প্রতিবছর বর্ষার মরসুমে  বাংলাদেশের কপোতাক্ষ নদীর জল ঢুকে ভারতের বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হত৷ বছর দুয়েক আগে বাংলাদেশ থেকে জল আসা বন্ধ করতে বাগদার বয়রা সীমান্তে নদীর উপরে সুইস গেট তৈরি করা হয়েছিল বাগদা প্রশাসনের পক্ষ থেকে ৷

এবারও সেই সুইচ গেটের ভেতর থেকে কপোতাক্ষ নদীর জল ভারতে ঢুকে বিঘার পর বিঘা জমি প্লাবিত হয়ে চাষীদের ফসল নষ্ট হল ৷ ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত চাষীদের৷ সুইচগেটটি তৈরীর ক্ষেত্রে গাফিলতি ও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরীর অভিযোগ করে প্রশাসনের কাছে নতুন করে সুইজগেট নির্মাণের দাবি জানালেন স্থানীয় কৃষকেরা ৷

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ভারতের সীমানায় রাজ্য সরকারের সহযোগিতায় বয়রা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া বাগমারিতলা শ্মশান ঘাটের পাশে জিরো পয়েন্টের একটু দূরে কপোতাক্ষ নদীর জল বন্ধ করতে তৈরি করা হয়েছে সুইচ গেট ৷ প্রাথমিকভাবে প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করা হয় ৷ দেখুন ভিডিও

পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দেগে স্থানীয় কষকরা বলেন, ”চুরি করে সবকিছু শেষ করে দিয়েছে ওরা। তাই আমাদের এমন অসুবিধায় পড়তে হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ করব এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে।”

কৃষকরা আরও জানিয়েছে বয়রা এলাকার পাশ দিয়ে বাংলাদেশের  কপতাক্ষ নদী বয়ে গিয়েছে । ভারতের দিকে রয়েছে লক্ষীপুর ৷ প্রতিবছর বর্ষার সময় নদীর জল উপচে ভারতে ঢুকে বয়রা অঞ্চলের লক্ষ্মীপুর মেহরানি সহ একাধিক এলাকার প্রায় ৫০০ থেকে ৭০০ বিঘা জমির ফসল নষ্ট হয়৷ যে কারণে কয়েক দশক ধরে স্থানীয় কৃষকদের দাবি ছিল কপোতাক্ষর নদীর জল আটকানোর৷

স্থানীয় বাসিন্দা সন্তোষ বিশ্বাস আমিরুল মন্ডল, ইয়ারুল মন্ডল রা৷ আমিরুল বলেন তাদের কয়েক বিঘার পটল জলে ডুবে গিয়েছে ৷ কৃষক নেতা সন্তোষ বিশ্বাস বলেন এত নিম্নমানের সুইচগেট তৈরি করা হয়েছিল বিগত সরকারের আমলে ৷ যে জল ঢুকে আমাদের সমস্ত ক্ষেত প্লাবিত হয়ে কয়েকশো বিঘা জমি জলের তলায় ৷ সবকিছু চুরি করে শেষ করে দিয়েছে ওরা তাই আমাদের এমন অসুবিধায় পড়তে হয়েছে প্রশাসনের কাছে অনুরোধ করব এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে। ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য ব্যবস্থা নিতে হবে ৷

বিজেপি নেতা দেবব্রত ঢালী বলেন তৃণমূলের আমলে চুরি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আন্তর্জাতিক সীমান্ত দু’দেশের মধ্যে, যেখানে নিরাপত্তার প্রশ্ন সেখানেও ছাড়েনি ৷ চুরি করলো ওরা তার খেসারত দিচ্ছে স্থানীয় চাষীরা৷ আমাদের মানবিক সরকার কৃষকদের জন্য অবশ্যই ব্যবস্থা করবে ৷ আমরা সরকারের কাছে নতুন করে সুইচ গেট তৈরি করার দাবি জানাবো ৷

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন