Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বেতন বৃদ্ধির দাবিতে সাফাইকর্মীদের কর্মবিরতি সঙ্গে বিক্ষোভ , জোড়া ফলায় বিদ্ধ বনগাঁ পুরসভা : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক

দেশের সময়: নির্দিষ্ট সময়ের চেয়ে বেশিক্ষণ কাজ, নামমাত্র বেতন ও সরকারি স্বীকৃতি না থাকার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন বনগাঁ পুরসভার তিনশো জন অস্থায়ী সাফাইকর্মী। বুধবার সকাল থেকেই তাঁরা কর্মবিরতিতে সামিল হয়েছেন ও  রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কন্গাঁ পুরসভার সামনে। বেতন বৃদ্ধির দাবিও তুলেছেন তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, বনগাঁ পুরসভার অধীন একাধিক সাফাই কর্মীদের দৈনিক ৭থেকে ৮ ঘণ্টা কাজ করতে হয়। বিনিময়ে তিনশ টাকা বেতন পান তাঁরা। পুর প্রধানের কাছে বেতন বাড়ানোর আর্জি জানিয়েছেন তাঁরা। কিন্তু সুরাহা হয়নি। তাই তাঁদের দাবি না মানা পর্যন্ত  তাঁরা কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার জানান, সাফাইকর্মীদের সঙ্গে শনিবার কথা বলা হবে। সাধারণ মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই দিকেও নজর রাখা হচ্ছে। দেখুনভিডিও

বিজেপি কাউন্সিলর তথা হাবরার বিধায়ক  দেবদাস মন্ডল বলেন সাফাইকর্মীরা ন্যায্য দাবি করছেন তাঁদেরদাবি পূরণ করতে হবে পুরসভাকে ।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন