Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

গা-ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না , গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর! দক্ষিণেশ্বরে অভিযান চালিয়ে ধরল খড়দহ থানার পুলিশ

deshersamay

Share article:

ভোটে হারার পরে কার্যত জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। তার পরেই তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে সরব হন এক ব্যক্তি। রবিবার ভোররাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে এবং পুরসভার প্রাক্তন কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষকে।

সূত্রের খবর, লটারি প্রতারণার অভিযোগ-সহ একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২৬-এর নির্বাচনে পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি। আরজি করের নির্যাতিতা-নিহত তরুণীর মা, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে হেরে গিয়েছিলেন তিনি। সোমবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

রাজ্যে পালাবদলের পরই তৃণমূলের প্রভাবশালী বহু নেতা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হয়েছেন। নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধেও থানায় দুর্নীতি-সহ তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকেই খোঁজ ছিল না প্রাক্তন বিধায়ক-পুত্রের। এমনকি নির্মল ঘোষও নাকি পুলিশকে এড়িয়ে চলছেন, এমন খবরও শোনা গেছিল।

২০২১-এর ভোট পরবর্তী হিংসা মামলাতেও অভিযুক্ত তীর্থঙ্কর। সম্প্রতি  তাঁর বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজির অভিযোগও ওঠে। তিনি ছাড়াও তাঁর বাবা এবং পানিহাটির এক হোটেল মালিক সুশান্ত সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। হোটেল মালিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু পিতা-পুত্রের হদিস পেতে পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে বলেও জানা যায়।

সম্প্রতি ঋতব্রত শিবিরের বৈঠকে যোগ দিতে আসেন নির্মল ঘোষ। এর কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হলেন তাঁর ছেলে। 

উল্লেখ্য, আরজি কর কাণ্ডেও নির্মল ঘোষের নাম জড়িয়েছে। সেইসময়ে পানিহাটির বিধায়ক ছিলেন তিনি। অভিযোগ ওঠে, নির্যাতিতার মৃতদেহ পানিহাটি শ্মশানে তাড়াহুড়ো করে দাহ করার পিছনে মূল ভূমিকা ছিল তাঁরই, যা বর্তমানে তদন্তাধীন। এখানেই শেষ নয়, লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার বিজয়ী এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক টিকিট ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই এই লটারি কাণ্ডেরও তদন্ত শুরু করেছে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই এই প্রভাবশালী পিতা-পুত্রের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁর বিপরীতে বিজেপির প্রার্থী ছিলেন রত্না দেবনাথ (আরজি কর নির্যাতিতার মা), যাঁর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তীর্থঙ্কর। এই রাজনৈতিক পালাবদল ও পরাজয়ের পর সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, দীর্ঘ সময় ধরে এই বাবা ও ছেলের বিরুদ্ধে এলাকায় একাধিক সমাজবিরোধী ও দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী খুব দ্রুতই তাঁরা দুজনে গ্রেফতার হবেন বলেও দাবি করেছে পদ্ম শিবির।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন