Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

ডঃশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  স্মৃতি আজ আকাশ ছুঁয়েছে বনগাঁর রাখালদাস হাইস্কুলের প্রাঙ্গণে: দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক

৬ই জুলাই সোমবার গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ১২৫ তম জন্মবার্ষিকী।  সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে এদিনটিতে। রাজ্যে পালা বদলেরপর এবার নানাভাবে দিনটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে সরকারিভাবেও।

রাজ্যের সমস্ত জেলা সদর মহকুমা ব্লক পৌরসভা এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় ও শহর জুড়ে চলবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী পালন।

রাজ্যের অন্যান্য স্কুলগুলির মত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সামনে রেখে দু সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বনগাঁ ছয়ঘড়িয়া রাখালদাস হাই স্কুলে। এই স্কুলের সাথেই জড়িয়ে রয়েছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন্ত স্মৃতি। ১৯৫২ সালের ১১ই জুলাই রাখালদাস হাই স্কুলে আসেন শ্যামাপ্রসাদ। নিজের হাতে স্কুল গেটের বাইরে রোপন করেন একটি কৃষ্ণচূড়া গাছের চারা। সেই গাছ আজ মহীরুহ, যেন আকাশ ছুঁয়েছে। দেখুন ভিডিও

স্কুল কর্তৃপক্ষের তরফে গাছের গোড়া বাধাই করা হয়েছে। আজও জ্বলজ্বল করছে সেদিনের ফলকটি। যেখানে লেখা অদ্য কৃষ্ণচূড়া চারাটি রোপন করা হলো রোপনকারী শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয় ভারত বাংলাদেশ সীমান্তের কোল ঘেষা এই বিদ্যালয়ের অহংকারের ঝুলিতে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আরো একটি স্মৃতি।

বিদ্যালয়ের ভিজিটার বুকে তার হাতে লেখা বিদ্যালয় সম্পর্কিত কথা, নিচে জ্বলজ্বল করছে তার স্বাক্ষর। হরপ্পা মহেঞ্জোদারোর আবিষ্কারক হিসেবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম যেমন জড়িয়ে রয়েছে এই বিদ্যালয়ের সাথে ঠিক তেমনি জড়িয়ে রয়েছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম, জড়িয়ে রয়েছে তাঁর স্মৃতি।

সেই স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছের নিচে তাঁর জন্মদিন পালন করতে দেখা গেল বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের। পরম যত্নে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। জন্মদিন উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আয়োজন হয়েছে নানা অনুষ্ঠানের।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার সাহা বলেন, এই কৃষ্ণচূড়া গাছ, এবং আমাদের ভিজিটাল বুকে তার স্বাক্ষর বিদ্যালয় সম্পর্কে তার উৎসাহ প্রদান আমাদেরকে অনুপ্রাণিত করে। প্রতিবছর আমরা অত্যন্ত গর্বের সাথে ওনার জন্ম দিবস পালন করি। এবছর সরকারি নির্দেশে দু সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্মদিন পালন করা হচ্ছে।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন