Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

বনগাঁয় যশোর রোডে ফের গাছের ডাল ভেঙে মৃত্যু, অবরোধ: দেখুন ভিডিও

deshersamay

Share article:

সম্প্রতি জাতীয় সড়কে গাছ ও মরা ডাল কাটার প্রতিশ্রুতি দিতে দেখা গেছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে । এর মধ্যেই ফের যশোর রোডের পাশে থাকা গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির।

রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ সিকদার পল্লী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপন বিশ্বাস (২৫)। বাড়ি স্থানীয় সিকদারপল্লী এলাকায়।  বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই গাছের ডাল ভেঙে পড়ে। জখম হন বাপন। বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বাপনের ভাই রাজু বিশ্বাস বলেন, দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আজকে দাদার ছুটির দিন তাই ও ঘুরতে বেরিয়েছিল, এদিন বিকালে চারটের পর হাসপাতাল থেকে ফোন আসে , আমরা হাসপাতালে গিয়ে দেখি দাদা আর নেই। দেখুনভিডিও

এই ঘটনার পরে ক্ষুব্ধ বাসিন্দারা গাছ ও ডাল কাটার দাবিতে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার বিকালে বৃষ্টি হয়। তাতেই গাছের শুকনো ডাল ভেঙে পড়েছে। এই ধরনের গাছগুলি মৃতপ্রায়, ডাল ধরে রাখতে পারছে না। তাঁদের অভিযোগ, বার বার দুর্ঘটনার পরেও প্রশাসন উদাসীন।

এলাকাবাসীর প্রশ্ন, সুপ্রিম কোর্ট ৫টি রেলসেতু তৈরির জন্য ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে। সে ক্ষেত্রে মরা, বিপজ্জনক গাছ কাটতে সমস্যা কোথায়?

গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রতি দিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে। সাম্প্রতিক সময়ে যশোর রোডে গাছের ডাল ভেঙে একাধিক দুর্ঘটনা ঘটেছে। জখম হয়েছেন অনেকে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত বছর গাইঘাটার চাঁদপাড়া এলাকায় গাছের ডাল ভেঙে একটি মুরগির দোকানে পড়ে দু’জনের মৃত্যু হয়েছিল। একই এলাকায় ডাল ভেঙে অনেকে জখম হন।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন