Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

এবার বুলডোজার চলল ঠাকুরনগর রেলওয়ে স্টেশন চত্বরে: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়: এবার বুলডোজার চলল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর রেলওয়ে স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হল রেলের জমি দখল করে গড়ে ওঠা শতা |ধিক দোকান। সারা রাজ্যজুড়ে চলা অবৈধ দখলমুক্তকরণ অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা হল ঠাকুরনগর থেকেই।

জানা গিয়েছে, রেলের দেওয়া উচ্ছেদের সময়সীমা শেষ হয় গত ১৬ জুন। এরপর মহামান্য হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে ৩০ জুন পর্যন্ত অভিযান স্থগিত ছিল। সেই সময়সীমা পেরিয়ে শুক্রবার ফের শুরু হয় উচ্ছেদ অভিযান, আর প্রথম ধাপেই বুলডোজার নামে ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায়।দেখুন ভিডিও

অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য গোটা স্টেশন চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন ছিল রাজ্য পুলিশ ও রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফের বিশাল বাহিনী। তবে গোটা অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়, কোথাও কোনও অশান্তি বা বিশৃঙ্খলার খবর মেলেনি।

যদিও প্রশাসনের দাবি, রেলের জমি দখলমুক্ত করতেই এই পদক্ষেপ, অন্যদিকে বহু বছরের ব্যবসা হারিয়ে চোখে-মুখে হতাশা ধরা পড়ে ব্যবসায়ীদের। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তাঁদের অনেকেই জানান, এই দোকানই ছিল পরিবারের একমাত্র রুজি-রোজগারের ভরসা। উচ্ছেদের পর এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের। দেশের সময়

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন