প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

মোদীর মুখোশ পরে চমকে দিল চোর ! ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য

deshersamay

Share article:

রাজস্থানের ভিলওয়াড়ায় এক মোবাইল দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে সিসিটিভি (CCTV) ফুটেজে ধরা পড়া এক চোরের কাণ্ড দেখে তাজ্জব বনে গেছে পুলিশও। নিজের পরিচয় লুকাতে ওই চোর মুখে পরেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ!

ঘটনাটি ঘটেছে কারেদা এলাকার ‘মাতেশ্বরী মোবাইল শপ’-এ। মাঝরাতে ছাদের সিঁড়ির দরজা ভেঙে দোকানে ঢোকে চোরের দল। পরদিন সকালে দোকানের মালিক লক্ষ্মণ সেন দোকান খুলতেই দেখেন চারদিক ওলোটপালোট হয়ে পড়ে রয়েছে। তাঁর অনুমান, দোকান থেকে প্রায় ৪-৫ লক্ষ টাকা মূল্যের ৩০ থেকে ৪০টি স্মার্টফোন চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

খবর পেয়ে কারেদা থানার ওসি পূরণমল মীনা পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তদন্তকারীদের, যেখানে স্পষ্ট দেখা যায় এক চোর প্রধানমন্ত্রীর মাস্ক পরে চুরি করছে।

চমকপ্রদ বিষয় হল, ঠিক একই রাতে ওই এলাকারই ‘সাঁওয়ারিয়া মোবাইল শপ’ নামের আরেকটি দোকানেও চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। সেখানকার সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, একই রকম মোদির মাস্ক পরা এক ব্যক্তি দোকানের সাটারের লক ভাঙার চেষ্টা করছে। একই রাতে পরপর এমন ঘটনায় কারেদার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা এলাকায় রাতের বেলা পুলিশি টহলদারির নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন