Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে , প্রসেনজিতের বাড়ির সাক্ষাৎ নিয়ে বার্তা সুকান্তর

deshersamay

Share article:

শনিবার বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের  বাড়িতে হাজির কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী সুকান্ত মজুমদার । সঙ্গে দেখা মিলল অভিনেতা রুদ্রনীল ঘোষেরও । পদ্মশ্রী জয়ী অভিনেতাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতেই এই উদ্যোগ বলে খবর।

সুকান্ত মজুমদারের হাত থেকে এদিন অযোধ্যা থেকে আনা একটি রামলালার মূর্তি গ্রহণ করেন প্রসেনজিৎ। সেই মুহূর্তের ছবি বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একথালা মিষ্টিও তুলে দেন অভিনেতার হাতে। তবে সৌজন্য সাক্ষাতের এই খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়া থেকে নেটপাড়া, সর্বত্রই জল্পনা শুরু। ভোটের আবহে এই দেখা কি নিছকই শুভেচ্ছা, না কি এর নেপথ্যে অন্য কোনও সমীকরণ কাজ করছে? প্রিয় অভিনেতাকে ঘিরে ভোটের আগে কি তবে নতুন কোনও রাজনৈতিক পাঠ লেখা শুরু হল, এমন প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে অনুরাগীদের মধ্যেও।

তবে এই সব আলোচনার মাঝেই বিজেপির তরফে স্পষ্ট করে জানানো হয়, এই সাক্ষাতের উদ্দেশ্য একেবারেই অরাজনৈতিক। সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দন জানাতেই এই সৌজন্য সাক্ষাৎ, এমনটাই দাবি সুকান্ত মজুমদারের।

সূত্রের খবর, টলিপাড়ার সুপারস্টারের বালিগঞ্জের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁরা। আলোচনায় উঠে আসে বাংলা সিনেমার বর্তমান সময়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দীর্ঘ অভিনয়যাত্রা এবং তাঁর সাম্প্রতিক ছবির সাফল্য। রাজনীতির প্রসঙ্গ নয়, কথোপকথনের কেন্দ্র ছিল শিল্প আর পর্দার জগৎ।

বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে সুকান্ত মজুমদার জানান, সব ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা ঠিক নয়। তাঁর কথায়, পদ্মশ্রী পাওয়ার জন্য প্রসেনজিৎকে শুভেচ্ছা জানানোই ছিল তাঁর মূল উদ্দেশ্য। তিনি বুম্বাদার নতুন ছবির ব্যবসায়িক সাফল্যের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় কাজের প্রত্যাশা প্রকাশ করেন।

সুকান্ত আরও বলেন, যাঁরা পদ্ম সম্মানে ভূষিত হন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো তাঁদের কর্তব্য। চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদানকে স্মরণ করে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পাওয়া এই সম্মান শুধু একজন অভিনেতার নয়, গোটা বাংলার জন্যই গর্বের।

সবশেষে বিজেপি মন্ত্রীর স্পষ্ট মন্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম রাজনীতির সঙ্গে জড়িয়ে দেখা ঠিক নয়। তাঁর মতে, বুম্বাদা শিল্পী হিসেবেই থাকবেন, রাজনীতির ঊর্ধ্বে। আপাতত সেই বক্তব্যই যেন থামিয়ে দিয়েছে ভোটের আবহে তৈরি হওয়া যাবতীয় জল্পনা।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন