Desher Samay
প্রচ্ছদকলকাতাজেলাপশ্চিমবঙ্গউত্তরবঙ্গদেশবাংলাদেশআন্তর্জাতিকই-পেপারফটো গ্যালারিসম্পাদকের পছন্দসরাসরিইউটিউব

প্রাথমিক বিদ্যালয়ের জেলা ক্রীড়া

deshersamay

Share article:

 

সুব্রত বক্সী , দেশের সময়

উত্তর ২৪ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত জেলার সকল প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা সমূহের সকল ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ ৪১ তম জেলা পর্যায়ের বার্ষিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ৩০ শে ডিসেম্বর বারাসাত কাচারী ময়দানে অনুষ্ঠিত হয়  । এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী রথীন ঘোষ ।  এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ণারায়ণ গোস্বামী, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, নির্মল ঘোষ, সুনীল মুখার্জি, মানস পাল, সোমনাথ দত্ত, ববিতা বিশ্বাস, অনিমা মন্ডল
ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার, প্রমূখ ।

উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি মহকুমার ২৪০ জন শিক্ষার্থী ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল, সার্টিফিকেট, সুদৃশ্য ট্রফি ও ব্যাগ দিয়ে সম্বর্ধিত করা হয়। বারাসাত মহকুমা চ্যাম্পিয়ন এর শিরোপা লাভ করে। জেলা প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী ৩৪ জন বালক বালিকা আগামী ৯ ও ১০ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বাণীপুরে অনুষ্ঠিত ৪১ তম প্রাথমিক বিদ্যালয় সমূহের রাজ্য প্রতিযোগিতায় উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিনিধিত্ব করবে। ২রা জানুয়ারি থেকে এই শিক্ষার্থীদের নিয়ে আবাসিক শিবির অনুষ্ঠিত হবে হাবরার বাণীপুরে।

এ বার ৪ টি মহকুমা থেকে সর্বমোট ২৪৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিটি ইভেন্ট এ মহকুমা পর্যায়ের স্পোর্টস থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা এই জেলা পর্যায়ের স্পোর্টস এ অংশ নেয়।

গত সোমবার জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা বারাসাত এ উপস্থিত হয়। বারাসত প্রিয়নাথ স্কুল এ তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে ট্রাক শুট, এক সেট এথেলেটিক্স এর পোষাক, মোজা, জুতো,টুপি, ব্যাগ ইত্যাদি দেওয়া হয়।

এরপর আছে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী এই জেলার অন্তর্গত হাবড়া বাণীপুর এ। রাজ্যের সমস্ত জেলা থেকে
প্রত্যেক বিভাগ থেকে প্রথম স্থনাধিকারীরা এই রাজ্য স্পোর্টস এ অংশগ্রহণ করবে।

আমাদের জেলার হয়ে ক বিভাগের বালিকাদের মধ্যে সৌমি রায়, সোনালী মাহাতো ফরেহা তাসমীন ও সরণ্য ঘোষ ,খ বিভাগে শ্রুতি পাত্র,মিমিসা সুলতানা, অঙ্কিতা বিশ্বাস,ঈশানি সরকার ও গ্রোহী দাস, গ বিভাগে মহিমা গাজী,মুসকান ইয়াসমিন,সানিয়া আখতাস,শিরীন মোল্লা,মোনালি সিং,উম্মে কুলসুম রাজ্য স্পোর্টস এ অংশগ্রহণ করবে।

বালকদের ক বিভাগে ৭৫ মিটার দৌড়ে ও লং জাম্প এ শান্তনু মন্ডল, আলু দৌড়ে নীল দাস, যোগাসনে আর্য বিশ্বাস। খ বিভাগে ১০০ মিটার এ কুশান বিশ্বাস, ২০০ মিটার এ নুরেশন মন্ডল,লং জাম্প এ আরিয়ান পলাশ, হাই জাম্প এ সানোয়াজ ইসলাম,যোগাসনে মিম্নুর মন্ডল ও জিমন্যাস্টিকস এ রুদ্র সিঙ্গা রায়।

গ বিভাগে ১০০ মিটার এ রাজ মন্ডল, ২০০ মিটার এ অর্ণব মন্ডল, লং জাম্প এ সৌমিক বিশ্বাস,হাই জাম্প এ হুযাইফা সরদার,ফুটবল থ্রো তে রাজ মন্ডল, যোগাসনে রিকতাম রায় ও জিমন্যাস্টিকস এ উৎসব চক্রবর্তী রাজ্য পর্যায়ে অংশ নেবে।

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery
Menu
© 2026 Desher Samay.