Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

কুড়ি দফা দাবি পেশ করে বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতপ্রধানের কাছে স্মারকলিপি জমা দিলেন ভারতীয় জনতা পার্টি

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ : ‘বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি জমা দিলেন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা । এদিন বিজেপির প্রচুর কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন । স্মারকলিপিতে কুড়ি দফা দাবি পেশ করা হয় ।

এর মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে প্রাপক দের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে তৃণমূল নেতারা। রাস্তা তৈরির নাম করে আর্থিক দুর্নীতি, নদীর মাটি কাটার নামে দুর্নীতি সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এই স্মারকলিপিতে। এর পাশাপাশি হারাধন আঢ‍্যর নামে একটি ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণের কাজ চলছে এই পঞ্চায়েত এলাকার মধ্যে।

বিজেপির দাবি, গ্রাম পঞ্চায়েতের থেকে কোনরকম প্লান পাস না করেই এই ভবন নির্মাণ করা হচ্ছে। এটা বেআইনি। বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন , আমরা হারাধন আঢ্যর নামে যে স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে সেই প্রকল্পের প্ল্যান দেখতে চেয়েছি । পঞ্চায়েত কোন প্ল্যান দেখাতে পারেনি । তারা জানিয়েছে জেলা পরিষদের থেকে পাস করানো হয়েছে।ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের এরকম অসংখ্য দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। আগামী সোমবারের মধ্যে আমাদের আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ জানান বিজেপির পক্ষ থেকে কুড়ি দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা পড়েছে। দাবি গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.