Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangaon News বনগাঁয় স্বাধীনতা দিবসের প্রস্তুতি, বিশ্ব দরবারে বাংলার সুর বাঁধবে ১৫-র অনুষ্ঠান : দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ : বাংলা ভাষার ঐতিহ‌্য ও স্বাভিমান এবার ধ্বনিত হবে স্বাধীনতা দিবসের সুরে। ১৫ আগস্ট রেড রোডে রাজ‌্য সরকারের স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে মাতৃভাষার প্রতি আবেগের বার্তা যেমন  ফুটে উঠতে চলেছে। তেমনই সীমান্ত শহর বনগাঁতেও একই চিত্র দেখা যাবে বলে জানা গেছে বনগাঁ পুরসভা সূত্রে ।

যেখানে পাহাড় থেকে সাগর, বাংলা ভাষার বিশ্বজনীনতাই থাকবে মূল কেন্দ্রে। সম্প্রতি একাধিক ঘটনায় ভিনরাজ্যের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের একের পর এক ঘটনা সামনে এসেছে। দেখুন ভিডিও

এর বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলা। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করেছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। সেই প্রতিবাদ তিনি ছড়িয়ে দিয়েছেন রাজ‌্যজুড়ে।

সূত্রের খবর, এবার বনগাঁয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও বাংলা ভাষার সেই গরিমাই তুলে ধরা হবে গোটা বিশ্বের কাছে। বিভিন্ন ট‌্যাবলো থেকে গান-নৃত্যে ফুটে উঠবে বাংলার সংস্কৃতির ধারা। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে  সীমান্ত শহর বনগাঁয়।

প্রতি বছরের মতো এবারও ১৫ আগস্টে জাতীয় পতাকা উত্তোলন করবেন বনগাঁ মহকুমা শাসক, পুরপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে ।বাংলা ভাষার বার্তা নিয়ে গানে-নাচে অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলবেন বনগাঁর একাধিক স্কুলের পড়ুয়ারা। জানান , পুর প্রধান গোপাল শেঠ ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন