Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Silver Jubilee: গোপালনগর চক্রের অন্তর্গত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী রজত জয়ন্তী উদযাপন

deshersamay

Share article:

রাহুল দেবনাথ , দেশের সময় : ভরা শ্রাবণে অঝড় ধারায় বৃষ্টিকে উপেক্ষা করে বেজে উঠছে শঙ্খ । সেই আওয়াজ ধীরে ধীরে এগিয়ে চলছে গ্রামের পথ ধরে। শুক্রবার সকালে তখনও গ্রাম পুরোপুরি ঘুম থেকে জেগে ওঠেনি। তবে শঙ্খ – ধ্বনি শ্রাবণে যেন শরতের ছোঁয়া। শোভাযাত্রার কলতানে ঘুম ভাঙল গ্রামবাসীর। তাঁরা দেখলেন, গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য এক শোভাযাত্রা। 

উত্তর ২৪ পরগনার গোপালনগর চক্রের অন্তর্গত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী এভাবেই উদযাপিত হল বর্ণময় রজত জয়ন্তী এবং প্রাক্তন – প্রাক্তনী পুনর্মিলন উৎসব।

৩১  জুলাই এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে যে অনুষ্ঠানের সূচনা হয় । ১ আগস্ট শুক্রবার D.P.S.C.  উত্তর ২৪ পরগণা -র চেয়ারম্যান মাননীয় শ্রী দেবব্রত সরকার মহাশয় সহ অন্যান্য গুণীজনেদের উপস্থিতিতে এদিন  বিদ্যালয়ের সুসজ্জিত স্মার্ট ক্লাসের উদ্ভোধন হয়। চেয়ারম্যান স্কুলের একটি নতুন ও সমৃদ্ধ লাইব্রেরী করার প্রস্তাব সহ স্কুলটিকে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তোলার শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

স্কুল শিক্ষকদের কথায়, দেবব্রত বাবুর  অনুপ্রেরণাকে পাথেয় করে আগামীতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের আরও উন্নতি ও শ্রীবৃদ্ধি করার জন্য প্রস্তুত স্থুল কর্তৃপক্ষ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি প্রাথমিক বিদ্যালয় দেখালো ২৫ বছর পূর্তিতে কীভাবে উৎসবমুখর অনুষ্ঠান করা যায়। এই ২৫ বছর পূর্তিতে তারা একাধিক অনুষ্ঠানে রঙিন করে তোলেন। অনুষ্ঠানে শুরু ও তার সমাপ্তিও ছিল চোখে পড়ার মতো । দু দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অশিক্ষক কর্মী সকলেই। সবাই যেন একই বন্ধনে  অংশ নিতেই এসেছেন। এমন স্মরণীয় উৎসবের সাক্ষী থাকতে পেরে গর্বিত পড়ুয়া এবং তাদের অভিভাবকরাও।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন