Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Art Exhibition’মুক্তধারা’ শিরোনামে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় চিত্র প্রদর্শনী: দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা দে, দেশের সময়

কলকাতা :চারুকলা শিল্প পরিবার ২০১৯ সালে যাত্রা শুরু করে। প্রথম প্রদর্শনী ২০২১ সালে দক্ষিণ কলকাতার আলতামিরা আর্ট গ্যালারিতে। দেখতে দেখতে কেটে গিয়েছে ৬টি বছর। আজ ২০২৫ সালে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় চারুকলা শিল্প পরিবারের দশম প্রদর্শনী অনুষ্ঠিত হলো। ১৭ জুলাই ২০২৫ বিশিষ্ট শিল্পী সন্দীপ চ্যাটার্জি ও বিশিষ্ট ভাস্কর্য শিল্পী শেখ ইকবাল হোসেনের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয় ‘মুক্তধারা’ শীর্ষক এই প্রদর্শনীর। মোট ৫৮ জন শিল্পীর কাজ প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে।

মুক্তধারা প্রদর্শনীর সহযোগী হিসেবে যারা পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম হাওড়া জেলার বাসুদেবপুরের শ্রীয়ান ফাইন আর্টস স্কুল ও সান্বয় লিটল ম্যাগাজিন।
শ্রীয়ান ফাইন আর্টস স্কুলের প্রধান শিক্ষিকা নিপা বিশ্বাস তাঁর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। এছাড়াও সান্বয় পরিবার থেকে শিক্ষক তমালকান্তি বেরা ও সোমা পল্ল্যের সহযোগিতায় বেশ কিছু শিল্পী এখানে অংশ নিয়েছিলেন। দেখুন ভিডিও

Psnphotography Contest+919733775940

চারুকলা শিল্প পরিবারের জ্যেষ্ঠ প্রশাসক সুচিতা সরকার জন্মলগ্ন থেকে সন্তানস্নেহে লালন করছেন এই পরিবারকে। তিনি নিজেও একজন গুণী শিল্পী ও লেখিকা। এছাড়াও সমন্বয়সাধক হিসেবে গুণী চিত্রশিল্পী ঋতুপর্ণা চন্দ্র সবসময় এই পরিবারের পাশে থেকেছেন।
চারুকলা কর্ণধার রাজদীপ দাস জানান, ‘চারুকলা নতুন শিল্পীদের কাছে একটা স্বপ্ন। আমরা এমন একটি সৃষ্টির মুক্তমঞ্চ তৈরি করার চেষ্টা করে চলেছি যেখানে আপামর শিল্পী ও শিল্পপ্রেমী মানুষ একসূত্রে গাঁথা থাকবেন। আগামী দিনেও আমরা আরও অনেক নতুন আঙ্গিকে প্রদর্শনী নিয়ে আসবো। এবারের ভাবনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা ‘মুক্তধারা’ কে শিরোনাম করে। বিভিন্ন সময়ে আমরা বিশিষ্ট মানুষের নামে বা তাঁদের সৃষ্টির নামে প্রদর্শনী ও শিল্পী সম্মাননা প্রদান করে থাকি। আমি ব্যক্তিগতভাবে আমার মা, পরিবারের প্রশাসকমন্ডলী ও শিল্পীদের কাছে চিরঋণী, যাঁরা না থাকলে চারুকলা কোনোভাবেই এগিয়ে যেতে সক্ষম হবে না।’

উল্লেখ্য চারুকলা শিল্প পরিবারের একটি সঙ্গীত বিভাগও রয়েছে যার সভাপতি বিশিষ্ট পুরাতনী সঙ্গীত শিল্পী শ্রী অরিন্দম মুখোপাধ্যায় এবং সমন্বয়সাধকদ্বয় শ্রীমতি সোমা পল্ল্যে ও শ্রীমতি প্রিয়দর্শিনী ঠাকুর।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন