Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Dhaka University:আজ ওপার বাংলায় মহিলাদের রাত দখল,আরজি করের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়

deshersamay

Share article:
জাকির হোসেন, ঢাকা

আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ। ১৪ অগস্ট রাত দখলে নামে মেয়েরা। এবার সংহতির বার্তা এল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা ডাক দিল রাত দখল করো কর্মসূচির। আজ ১৬ অগস্ট শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

গত সপ্তাহেই এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয় সেমিনার রুম থেকে। তাঁকে ধর্ষণের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই কলকাতার সীমা ছাড়িয়ে প্রতিবাদের ঢেউ মুম্বই থেকে দিল্লি কিংবা বেঙ্গালুরুতে আছড়ে পড়েছে। দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রতিবাদ জানিয়েছে আরজি করের ঘটনার। বাংলাদেশ থেকেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। এবার সরাসরি পথে নামা।

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আজকের এই কর্মসূচির পোস্টার। সেখানে লেখা, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে মেয়েরা রাত দখল করো।’
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে নেমেছিল দেশের ছাত্র যুবরা। আন্দোলনের ঝাঁঝ এতটাই ছিল যে, সংরক্ষণ সংক্রান্ত বাংলাদেশের যে আইন, তা বদলাতে বাধ্য হয়েছিল সে সময় মসনদে থাকা হাসিনা সরকার। সে সময় পশ্চিমবঙ্গের যুব সমাজের একটা অংশও সংহতি দেখায়। এরপর পদ্মার জল অবশ্য অনেক দূর গড়ায়।

রাজনৈতিক অস্থিরতা, শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ, আওয়ামী লিগ সরকারের পতন, বাংলাদেশে অস্থিরতা এবং পরবর্তীতে নোবেল জয়ী মুহম্মদ ইউনুসকে মাথায় রেখে অন্তর্বর্তী সরকার গঠন। আপাতত রাজনৈতিক ঝড়ঝাপ্টা সামাল দিয়েছে বাংলাদেশ।

এবার কলকাতায় আরজি করের পাশে দাঁড়াতে ডাক দিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে আজ রাতে জমায়েত।  মহিলারা রাত দখলে নামছে।

 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন