Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Oishi Chakraborty শ্রেয়া ঘোষাল এর মতো প্লেব্যাক সিঙ্গার হতে চায় গোবরডাঙার ঐশি, আর কি জানালেন একান্ত সাক্ষাৎকারে! দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক দেশের সময়

চলছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ ২০২৪, এই বছরের ‘সারেগামাপা’য় নানান চমক থাকলেও আসল চমক হল গানের লড়াই।

বিচারকদের জায়গায় এবার রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জাভেদ আলি, অন্তরা মৈত্র এবং শান্তনু মৈত্র।
পরিচালক অভিজিৎ সেন । জমে উঠেছে গানের লড়াই আর সেই লড়াই দাপটের সঙ্গে চালিয়ে যেতে অঙ্গিকারবদ্ধ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ঐশি চক্রবর্তী । তার কথায় বড় হয়ে শ্রেয়া ঘোষাল এর মতো প্লেব্যাক সিঙ্গার হতে চায় সে । দেশের সময়’কে একান্ত সাক্ষাৎকারে সারেগামাপা – এর গানের লড়াই নিয়ে আর কি জানালেন ঐশি ! দেখুন ভিডিও

সারেগামাপা এখন আরও কঠিন হতে চলেছে। ইতিমধ্যেই এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড অডিশনের প্রথম ধাপ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ধাপের পালা। আর তারই ঝলক ইতিমধ্যেই দেখেছেন দর্শকেরা ।

সারেগামাপা এর মূল পর্বে জায়গা করতে মুখোমুখি টক্কর চলছে বনগাঁর সৃজিতা-ঐশির, শেষ পর্যন্ত বিচারকদের মন জয় করবে কে সেটাই দেখার ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন