Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bolpur Newsবঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শান্তিনিকেতন মহোৎসব

deshersamay

Share article:

দেশের সময় : সম্প্রতি বোলপুরে সিকম স্কিলস ইউনিভার্সিটিতে বঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শান্তিনিকেতন মহোৎসব অনুষ্ঠিত হলো। সিকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রবীর মুখোপাধ্যায়, রেজিস্টার নির্মাল্য ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন সিরাজুল ইসলাম, মহকুমাশাসক অয়ন নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মনীষা বন্দ্যোপাধ্যায়, আলাপিনী সমিতির সভাপতি অপর্ণা চৌধুরীর মতো বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মাদলের তালে এবং আদিবাসী নৃত্যের ছন্দে উৎসবের সূচনা হয়।

মাননীয় অতিথিরা এবং শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত শিল্পীরা সমবেত ভাবে জ্বালিয়ে তোলেন মঙ্গলপ্রদীপ। বিশিষ্ট অতিথিদের বরণ পর্বের পর শান্তিনিকেতনের তিন প্রজন্মের আশ্রমিক, আলাপিনী সমিতির সভাপতি অপর্ণা চৌধুরীর হাতে বঙ্গ সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে ‘ মহাশ্বেতা দেবী স্মারক সন্মান’ তুলে দেন সম্পাদক ফিরোজ হোসেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্তুরবাদক পন্ডিত দিশারী চক্রবর্তী ও প্রবাসী বাঙালি শাস্ত্রীয় নৃত্য শিল্পী, নৃত্যাঙ্গনা শিল্পী বারুরীর নৃত্য উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। সঙ্গীত পরিবেশন করেন ধৃতি চট্টোপাধ্যায়, সঞ্চারী ব্যানার্জী ও তন্ময় ব্যানার্জী। আবৃত্তিতে ছিলেন রানু গুহ ও মহুয়া ব্যানার্জী। সিকম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই অনুষ্ঠান বেশ নজর কাড়ে। সুস্থ শিল্প ও সাহিত্য চর্চার মধ্যে দিয়ে বাংলার ভাষা ও সংস্কৃতি রক্ষার এই উদ্যোগ বঙ্গ সংস্কৃতি মঞ্চকে সাধুবাদ জানিয়ে আগামীতেও পাশে থাকার অঙ্গীকার এবং বার্তা দেন বিশিষ্ট অতিথিগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুদীপ্তা মুখোপাধ্যায় ও গার্গী পোদ্দার। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন