Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangasundari: ২৬ বছর পর বনগাঁয় ফিরছে ‘বঙ্গসুন্দরী ‘ ফ্যাশন শো বিউটি কন্টেস্ট : দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক, দেশের সময় : বনগাঁয় আয়োজিত হয়েছে ‘ বঙ্গসুন্দরী ফ্যাশন শো ও বিউটি কনটেস্ট 2023 ‘ প্রতিযোগিতা। জমকালো এই আসর ২৬ বছর পর বনগাঁয় ফিরেছে।

সর্বশেষ ১৯৯৭ সালে নিভা এ প্রতিযোগিতার আয়োজক ছিল। বহুল প্রত্যাশিত বঙ্গসুন্দরী ফ্যাশন শো ও বিউটি কনটেস্ট প্রতিযোগিতার 2 তম আসর বসবে এবার। চলতি বছরের ৩০ ডিসেম্বর শনিবার নীলদর্পণ অডিটোরিয়ামে এ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিভার কর্ণধার তপন চক্রবর্তী। নতুন প্রতিভা তুলে ধরতেই এই উদ্যোগ তপন বাবুর।
নারীর শারীরিক সৌন্দর্য ছাড়া তার বুদ্ধিমত্তা,বিচার বোধ এই বিষয়গুলো নিয়ে নিভার উদ্যোগে গত ১৬ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয় ” বঙ্গসুন্দরী ফ্যাশন শো ও বিউটি কনটেস্ট “। দেখুন ভিডিও

https://youtu.be/IeMXi4O7kOE?si=SEcFALLqSNNPD8wC

এই প্রতিযোগিতায় শুধু হাঁটা, মুখমণ্ডলের সৌন্দর্য বিচারের মাপকাঠি নয়। দেখা হচ্ছে প্রতিযোগীদের প্রতিভা। তার উপরেই বিশেষ নজর দিচ্ছেন বিচারক মণ্ডলী।তপন বাবু জানান “আমরা যা দেখতে চাইছি তা হল একজন প্রতিযোগী তিনি বয়সের তুলনায় মানসিকভাবে কতটা আধুনিক, কতটা সক্রিয় বা আশাবাদী এই গুলোই বিচার করা হবে।তবে তার সাথে সেই মানুষের মানসিক গঠন কি রকম সেটাই মূলত দেখে নেওয়া হবে।

এই অনুষ্ঠানে যারা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য একটি প্রশ্নমালা ভর্তি করতে হয়েছিলো ।যার থেকে আমরা বুঝে নিয়েছিলাম তার মানসিক গঠন ।এর সঙ্গে যুক্ত হয়েছে তার মঞ্চের উপস্থাপনা। সব কিছু মিলিয়ে একজন প্রতিযোগী বিজয়ী হয়ে উঠবেন। এই প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় দিনের অডিশনে বিচারক হিসাবে ছিলেন মৌলি রায়, জীৎ গণ ও মধুবন্তি দাস “।

ফাইনাল প্রতিযোগিতার দিন বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সিরিয়াল, টেলিভিশন ও মডেলিং জগতের বিশেষ অতিথি কাইস কালাম,ঝর্ণা দাস, অজয়, পার্বণী ও ময়ূর জয়সওয়াল।নতুন পোশাক আর নতুন সাজ, কখনো ক্যামেরার সামনে, প্রতিদিনই যেন নিজেকে নতুন রূপে পাওয়া। ম্যাগাজিনের পাতায়, টেলিভিশনের পর্দায় বা রাস্তার ধারের বড় বড় বিলবোর্ডে শোভা পায় মডেলদের ছবি। ঝলমলে এই স্বপ্নের জগৎ নিয়ে কমবেশি সবারই আগ্রহ আছে। অনেকেরই মনে এই সুপ্ত ইচ্ছা থেকে থাকে, সেই ইচ্ছা পূরণের সুযোগ করে দিল সীমান্ত শহর প্রতিষ্ঠান নিভা।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন