Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বারাণসীতে মোদীর রোড শোতে জনসুনামী

deshersamay

Share article:

https://www.facebook.com/narendramodi/videos/453105552127885/

https://www.facebook.com/narendramodi/videos/409328096286655/

https://www.facebook.com/narendramodi/videos/336284537030555/

বারাণসীতে মোদীর রোডশোতে জনসুনামী

দেশের সময়: বারাণসী: শুক্রবার বারাণসী আসনে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী জিতলেও তিনি গুজরাতের গান্ধীনগর থেকেও ভোটে লড়েন ও জেতেন। এবার শুধুই বারাণসী। আর সেখানে মনোনয়ন জমা দেওয়ার আগে সংগঠন ও সমর্থন যাচাই করে নিলেন নরেন্দ্র মোদী।


এদিন হেলিকপ্টারে বারাণসী পৌঁছনোর পরে হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মালব্যের মূর্তিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
সেখান থেকেই শুরু হয় তাঁর ৬ কিলোমিটারের রোড শো।
সমর্থকদের ভিড় ও উন্মাদনার মধ্যে দিয়ে এগিয়ে যায় প্রধানমন্ত্রীর গাড়ি।বন্ধ হয়ে যায় বারাণসীর মূল পথ। মাথায় মাথায় ঢেকে যায় গোটা রাস্তা।বিজেপি সমর্থকদের ‘মোদী মোদী’ ধ্বনিতে মুখ হয়ে ওঠে বারাণসীর অলিগলি।

এদিন বারাণসীর ঘাটে গঙ্গারতিও করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।রাস্তার দু’পারের বাড়ি থেকে ছোড়া ফুলে ঢেকে যায় মোদীর হুড খোলা গাড়ি।


২০১৪ সালেও এমন রোড-শো করেছিলেন মোদী। তবে সেটা দিনে। প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। এবার তাই সন্ধ্যায় শুরু হয় রোড-শো

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন