প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

Jaipur:‌ রাস্তায় চলন্ত বাইকে চুম্বনরত অবস্থায় যুগল,কড়া ব্যবস্থা নিল পুলিশ

deshersamay

Share article:

দেশের সময় , ওয়েবডেস্কঃ জয়পুরের রাস্তায় রয়্যাল এনফিল্ডে চুম্বনরত অবস্থায় যুগল। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিল পুলিশ।

ভাইরাল ভিডিওয় দেখা গেছে, ব্যস্ত রাস্তায় বাইকে যাচ্ছেন যুগল। মাথায় হেলমেট নেই। চলন্ত বাইকেই চুম্বনরত অবস্থায় ছিলেন তাঁরা। যুবতী বসেছিলেন পিছনের আসনে। যুবক বিপদের পরোয়া না করেই পিছন ঘুরে তরুণীকে চুম্বন করতে থাকেন। বেশ কিছুক্ষণ চলে এই চুম্বনপর্ব। বাইক চলতে থাকা অবস্থাতেই। পিছনের গাড়ি থেকে কেউ বা কারা এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।

ভিডিওটি নজরে আসতেই ব্যবস্থা নেয় জয়পুর ট্রাফিক পুলিশ। বাইকচালক যুবককে চিহ্নিত করা হয়। ট্রাফিক আইন ভাঙার দায়ে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। জয়পুর ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।   

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন