Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Basirhat :স্বরূপনগরে হনুমানের কামড়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বসিরহাটে হনুমানের তাণ্ডব । কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায়৷ স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বসিরহাটের স্বরূপনগরে সম্প্রতি হনুমানের দল ব্যাপক গোলমাল শুরু করেছে।

বাংলাদেশ সীমান্তের কাছেই স্বরূপনগরের হাকিমপুর গ্রাম৷ সীমান্তঘেঁষা এই গ্রামেই হনুমানের তাণ্ডবে নাজেহাল এলাকার মানুষ। গ্রামেরই ২০ জন বাসিন্দাকে হনুমান কামড়ে দিয়েছে বলে অভিযোগ। কামড় খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। ভয়ে সিঁটিয়ে রয়েছেন সকলে।

হনুমানের কামড় খেয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ২০ জনকে। এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। বাড়ি থেকে বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন তাঁরা।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন