Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Rape case: গাইঘাটার নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী! নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা গোপাল শেঠ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গতকাল তোলপাড় হয়ে উঠেছিল উত্তর২৪ পরগনার বনগাঁর গাঁইঘাটা এলাকা। ঘটনায় নাম জড়িয়েছিল এক বিজেপি নেত্রীর। ধর্ষণ ও ধর্ষণে সাহায্য করার অপরাধে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। শুক্রবার সেই নির্যাতিতার বাড়িতে গেলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল দুপুরে এক ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়। অভিযোগ, সেইসময় সে চিৎকার করলেও তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। উল্টে এক যুবক তার মুখে জোর করে কাপড় গুঁজে দেয়। তারপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির মালকিনও ধর্ষণের সময় নাবালিকাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ৷

ঘটনাটি ঘটে গাঁইঘাটা থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেত্রীরও নাম আছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার ওই নির্যাতিতার বাড়ি যান তৃণমূল নেতৃত্ব। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ নির্যাতিতার পরিবারকে আশ্বাস দেন যে, দোষীদের যতদিন না শাস্তির ব্যবস্থা হচ্ছে ততদিন ওই পরিবারের পাশে থাকবেন। পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন গোপালবাবু। এমনকি ঘটনাস্থল পরিদর্শনও করে দেখেন।

গোপাল শেঠ এই ঘটনার দায় বিজেপির ওপর চাপিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি এইসব ঘটনা ঘটিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে৷ মেয়েটির বাবা, দোষীদের কঠিনতর শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন