Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বারাণসীতে মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে মৌন মিছিল বনগাঁতেও

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ শহরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মৌন মিছিল শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিকোণ পার্ক থেকে সংগঠিত হয়৷ বারাণসীতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা ও বিক্ষোভ দেখানোর প্রতিবাদে বনগাঁতে, বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ মৌন মিছিল সংগঠিত করে৷ বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুক্রবার বিকেলে বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে শুরু করে একনম্বর রেলগেল গিয়ে শেষ করে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিকে পুরসভা নির্বাচনে বিপুল ভোটে জয় তৃণমূল কংগ্রেসের।অন্যদিকে বিধানসভা নির্বাচনের আবহে উত্তরপ্রদেশের বারাণসীতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল বিজেপি কর্মী। কিন্তু তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘এই ভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।’  বারাণসীর গঙ্গার ঘাটে যাওয়ার মুখেই এই বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে দেখেই কালো পতাকা দেখালেন কয়েকজন বিজেপি কর্মী। এরপর তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও তোলেন তাঁরা। উত্তেজনার মুহূর্তে চুপ থাকেননি তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান দেন মমতা।

অন্যদিকে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সমর্থকরা ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তোলেন। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশে লখনউয়ে গিয়ে অখিলেশের হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অখিলেশকে ‘ভাই’ বলে ডাকেন তিনি। এদিন বারাণসীর ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেন অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, ‘দিদি এবং ভাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ছে। বাংলায় শোচনীয় হারের ধাক্কা এখনও সামলাতে পারেনি তারা। উত্তরপ্রদেশেও একই অবস্থা হতে চলেছে ওঁদের। তাই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা ওঁদের হতাশা ছাড়া আর কিছুই নয়।’ 

বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে এই বিক্ষোভের প্রতিবাদ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই দুই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান প্রাপ্য। বিজেপি নারীবিদ্বেষী মনোভাব থেকে এই বিক্ষোভ দেখাচ্ছে। উত্তরপ্রদেশ সবকিছু লক্ষ্য রাখছে।’ 

বুধবার উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচার গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।

যার জেরে এদিন রাজ্যজুড়ে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল চলে। বাদ যায়নি বনগাঁও।

বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুধু কালো পতাকাই দেখায় না তার উপর বিজেপি চড়াও হয়,গাড়িতে ধাক্কা মারে,এককথায় মহিলা মুখ্যমন্ত্রী উপরা হামলা চালানো হয়। সারা ভারতবর্ষের মানুষ জানেন আমাদের নেত্রী কেমন,তাই বিজেপি ভয় পেয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারই প্রতিবাদে এদিন আমাদের মৌন মিছিল৷

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন