Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যশালী লাল বাড়ি নবরূপে আত্মপ্রকাশ করল

deshersamay

Share article:

নিজস্ব প্রতিবেদন,দেশের সময়: বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যশালী লাল বাড়ি নবরূপে আত্মপ্রকাশ করল। উদ্যোক্তা বনগাঁ পৌরসভা। ইংরেজ আমলে এই লাল বাড়ি প্রথমে দুটি খড়ের ঘর হিসেবে ছিল। এক সময় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায়়৷ পরে পাকা বাড়ি তৈরি হয় এবং সেখানে হিন্দু ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতে থাকে।

১৯৪৮ সাল নাগাদ বনগাঁ মহাবিদ্যালয় এর সূচনা হয় এই লাল বাড়ি থেকে। পরে অবশ্য এখান থেকে আলাদা হয়ে কলেজ তার নিজের জায়গায় স্থাপিত হয়। একসময় যে লালবাড়ি ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো পরবর্তীতে সেখানে শ্রেণিকক্ষ হিসেবে পড়াশোনার কাজ শুরু হয।় শতবর্ষ প্রাচীন এই লাল বাড়ি একটু একটু করে নষ্ট হতে থাকে। তাই অনেক স্মৃতির স্বাক্ষী এই লালবাড়ি কে সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেন পুরসভার প্রধান এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র শংকর আঢ‍্য। অবশেষে আজ শনিবার নবরূপে সজ্জিত এই লাল বাড়ির উদ্বোধন হলো এদিন। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত,্র শিক্ষক, বনগাঁর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখতে গিয়ে শংকর আঢ‍্য বলেন, বনগাঁ শহরে অন্যান্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বনগাঁ পৌরসভা অনেক উন্নয়নের নমুনা রেখেছে, রাখছে। ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যাব আমরা। নব নির্মিত ভবনের প্রথম তলে জগদীশচন্দ্র স্মৃতি অডিটোরিয়াম ও গঙ্গা চরণ চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চ এবং দ্বিতীয় তলে বিভূতিভূষণ স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.