Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

লক্ষ্মীবারে প্রেমে কোনও বাধা নেই মেষ জাতকের,সুনাম বাড়বে ধনুর, স্বাস্থ্যহানি মিথুনের,পড়ুন রাশিফল

deshersamay

Share article:

মেষ/ARIES

বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে কোনও বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হঠতে পারে। ব্যবসায় ভাল অর্থ আসার যোগ রয়েছে। সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর খারাপ ব্যবহার মানসিক কষ্ট বাড়াবে। অফিসে উন্নতির সুযোগ মিলবে। 


বৃষ / TAURUS

উচ্চশিক্ষার জন্য ভাল সময়। সন্তানের ব্যবহারে চাপ বাড়বে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। যেচে পরের উপকার করতে যাবেন না। বাড়ি তৈরির জন্য ভাল যোগাযোগ বা কথাবার্তা হবে।


মিথুন GEMINI

পেটের সমস্যার জন্য কাজে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। আগুন থেকে সাবধান থাকুন। বিয়ের ব্যাপারে বিশেষ আলোচনা। 

কর্কট CANCER

কারও সঙ্গে জমি কেনা নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে অর্থ নষ্ট হতে পারে। কিছু চুরি হতে পারে বা হারাতে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য খরচ বাড়তে পারে। 


সিংহ LEO

ব্যবসায় ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। সংসারের কোনও কাজ দিনের মধ্য ভাগে করে ফলুন। অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়বে। অংশীদারি ব্যবসায় নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভাল হবে। প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত পাবেন।

কন্যা VIRGO

অপ্রিয় সত্যি কথা বলে বন্ধুর সঙ্গে অশান্তি। প্রতিবেশীর থেকে কোনও রকম উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি রহবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন। সপ্তাহের প্রথম দিকে বাবার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। 


তুলা LIBRA

পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা। শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। হারানো জিনিস ফিরে পেতে পারেন।


বৃশ্চিক SCORPIO

অর্থাগম খুব ভালই থাকবে। প্রতিবেশীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধ। সম্পত্তি কেনার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি করতে পারে। সংসার সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা। এই সপ্তাহে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে।


ধনু SAGITTARIUS

স্বামী, স্ত্রী যৌথ চেষ্টায় কোনও সমস্যার সমাধান। বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে। শরীরে কোনও ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন। চিন্তা বাড়তে পারে। বিদেশে থাকা বন্ধুর খবর না পেয়ে চিন্তা বাড়বে।


মকর CAPRICORN

কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। এই সপ্তাহে কেউ আপনাকে নিচু করার চেষ্টা করতে পারে। নিজের আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারও সাহায্য পেতে পারেন। বাড়িতে মূল্যবান কিছু চুরি হওয়ার যোগ রয়েছে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা বন্ধ রাখাই ভাল হবে।

কুম্ভ AQUARIUS

রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধতে পারে। অংশীদারি ব্যবসায় ভাল সাফল্য আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক কষ্ট বাড়তে পারে।


মীন PISCES


ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। কাজের জন্য দূরে যেতে হতে পারে। ধর্মে মত প্রকাশ করতে হতে পারে। সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করতে পারার জন্য আনন্দ। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন