Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

মণীশ শুক্লকে যে কারবাইন দিয়ে গুলি করা হয়েছিল, তা উদ্ধার করল পুলিশ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মণীশ শুক্ল খুন হওয়ার পর বিজেপি নেতারাই প্রথমে বলতে শুরু করেছিলেন যে তাঁকে পিস্তল দিয়ে গুলি করা হয়নি। স্বয়ংক্রিয় রাইফেল থেকে বার্স্ট ফায়ার করা হয়েছে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছিলেন কম করে ১২ রাউন্ড গুলি করা হয়েছে মণীশকে।

বিজেপির সেই অনুমান সম্ভবত ভ্রান্ত নয়। টিটাগড় শুটআউটের ঘটনায় ব্যবহৃত কারবাইন আজ উদ্ধার করল পুলিশ। ওই কারবাইন দিয়েই আততায়ী গুলি চালিয়েছিল বলে পুলিশের একটি সূত্রে খবর।

কারবাইন অ্যাসলে কী ?

কারবাইন হল একটি স্বয়ংক্রিয় আকারে লম্বা আগ্নেয়াস্ত্র। সাধারণ রাইফেল বা মাস্কেটের থেকে যার ব্যারেল ছোট। বেশির ভাগ কারবাইনই হল স্বয়ংক্রিয় বড় রাইফেলের ছোট সংস্করণ। তবে বড় রাইফেলে যে কার্তুজ ব্যবহার করা হয়, তা এতেও ব্যবহার করা হয়।

উদ্ধার হয়েছে খুনের ঘটনায় ব্যবহৃত বাইকও

টিটাগড়ের বিজেপি নেতাকে খুন করার সময়ে একাধিক মোটরবাইকে চেপে এসেছিল আততায়ীরা। তার মধ্যে একটি বাইক বৃহস্পতিবার সোদপুর রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আততায়ীরা ব্যারাকপুর চার নম্বর ওয়ার্ডের একটি নির্মীয়মাণ বহুতলের দোতলার ফ্ল্যাটে এক মাস ধরে ছিল। সেখানে তাদের থাকার ব্যবস্থা করেছিল সুবোধ যাদব নামে এক ব্যক্তি। বুধবার সুবোধকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এদিন বাইকটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার আরও একজনকে আটক করেছে সিআইডি। যদিও তার নাম গোপন রেখেছেন তদন্তকারী অফিসাররা।

টিটাগড়ে শ্যুট আউটের ১২ ঘন্টার মধ্যেই প্রথমে খুররমকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। খুররম স্থানীয় ব্যবসায়ী ও এলাকার প্রয়াত সিপিএম নেতার ছেলে। খুররমের বাবাও খুন হয়েছিলেন। সেই ঘটনায় মণীশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। খুররমের পাশাপাশি আটক করা হয়েছিল শার্প শ্যুটার গুলাব শেখকে। তারপর নাজির খান নামে আরও এক সন্দেহভাজনকে বুধবার ভোররাতে গ্রেফতার করে সিআইডি। রাতভর জেরার পর তাকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডি সূত্রে খবর, ব্যারাকপুরের বিজেপি নেতাকে খুন করার আগে এলাকায় রেকি করেছিল এই নাজির। এছাড়াও যারা গুলি চালিয়েছিল সেই শ্যুটারদের সঙ্গেও যোগাযোগ ছিল তার। তবে নাজির নিজে গুলি চালিয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে প্রাথমিক ভাবে ওই দুই জনকে গ্রেফতার করে তাদের জেরা করা শুরু করতেই ক্রমশ রহস্য ফাঁস হতে শুরু করে। সিআইডি কর্তারা আশাবাদী যে দু-একদিনের মধ্যে গোটা খুনের ঘটনার কিনারা করে ফেলবেন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.