প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

লকডাউনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার দফায় দফায় কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। তার ফলে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এমন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পরে তা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে। এর ফলে আন্দামান ও নিকোবরে বৃষ্টি হবে কিন্তু ৬ মে পর্যন্ত আর তার প্রভাব এ রাজ্যের উপরে পড়ার সম্ভাবনা নেই। গভীর নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়াবে এবং তা মায়ানমারের দিকে যাবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার ও বৃষ্টিপাত হচ্ছে, তা চলবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

কলকাতায় দিনের বেলার তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে। তবে আন্দামানে ঘনীভূত নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা জানার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গ্রীষ্মে এ বার বাংলার আবহাওয়া এমন মনোরম কেন? আবহবিদেরা বলছেন, এ বার ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি টানা তৈরি হচ্ছে। বজ্রগর্ভ মেঘ তৈরির জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের অফুরন্ত জোগান দিচ্ছে বঙ্গোপসাগর। ফলে ভরা বৈশাখে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কোঠা ছুঁতে পারছে না।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন