প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিহাসে প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট! নজিরবিহীন সতর্কতা সৌদিতে , সমস্ত বিমান পরিষেবা স্থগিত আকাশে শরতের আমেজ ,বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ল-ক্লার্কের নামে ভুয়ো অ্যাকাউন্ট, ২৭০ কোটি টাকার লেনদেনের অভিযোগে ব্যাংক ম্যানেজার-সহ দু’জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ : দেখুন ভিডিও চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

deshersamay

Share article:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের ।

বিশ্বের বিশ্বাস জিতেছেন ,গুজরাট থেকেই পরিবর্তনের যাত্রা শুরু: গুজরাট মডেলের ভিত্তিতেই তিনি প্রধানমন্ত্রী,নীতিপঙ্গুত্ব থেকে সুশাসন এনেছেন তিনি, ভারতমাতাকে জীবন সমর্পণ করেছেন মোদী:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।’ সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।

৭৬-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিন উপলক্ষ্যে বৃহস্পতিবার বারাণসী থেকে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প’ বাইকযাত্রা। মোদীর লোকসভা কেন্দ্র কাশী থেকে তাঁর জন্মস্থান গুজরাতের ভাদনগর পর্যন্ত যাবে এটি।

২৫০টি মোটরবাইকে থাকবেন প্রায় ৫০০ জন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশী থেকে যাত্রার সূচনা করবেন।

যাত্রার আগে বারাণসীতে রয়েছে একাধিক কর্মসূচি। সকালে ৫১ জন অংশগ্রহণকারী ললিতা ঘাটে পৌঁছে গঙ্গার জল সংগ্রহ করবেন। শঙ্খধ্বনি ও ডমরু বাজানোর পর সেই জল নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন তাঁরা। সেখানে হবে জলাভিষেক। পরে রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন সেন্টার থেকে বাইকযাত্রাটির আনুষ্ঠানিক সূচনা হবে।

এদিন কাশী বিশ্বনাথ মন্দিরে মহারুদ্রাভিষেকেও অংশ নেওয়ার কথা যোগী ও রাজনাথের। অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরি, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক-সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন। রুদ্রাক্ষ কেন্দ্রে মোদীর ২৫ বছরের জনজীবন নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

কাশী-ভাদনগর এই যাত্রা চলবে প্রায় ২২ দিন। ১০টি রাজ্যের ১৯৩টি জেলা, ৭৭৩টি তহসিল এবং ১১৫৯টি গ্রামের উপর দিয়ে যাবে যাত্রাপথ। শুধু উত্তরপ্রদেশেই ৫০টি জেলা পড়ছে। বিভিন্ন জায়গায় সামাজিক পরিষেবা ও জনসংযোগমূলক কর্মসূচিও রাখা হয়েছে।

‘সেবা সংকল্প অভিযান’কে শুধু বাইকযাত্রায় সীমাবদ্ধ রাখা হচ্ছে না। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে একমাসব্যাপী কর্মসূচির পরিকল্পনা রয়েছে। যুবসমাজ, সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর কাছে পৌঁছনোর জন্য একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। দলীয় পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে এই উদ্যোগের অন্যতম লক্ষ্য যুবকদের অংশগ্রহণ বাড়ানো।

মোদীর জন্মদিনের কর্মসূচির পাশাপাশি তাঁর জনজীবনের ২৫ বছর পূর্তিকেও সামনে রাখা হয়েছে এই আয়োজনের মাধ্যমে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ফল ও প্রদীপ বিতরণ দিলীপ ঘোষের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এবং দেশের সেবায় নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ করায় একমাস ধরে সেবা সংকল্প অভিযান করবে বিজেপি। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন মন্ত্রী দিলীপ ঘোষ। এ ছাড়াও মেদিনীপুর শহরের বটতলার চক থেকে সাধারণ মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দেন মন্ত্রী। প্রত্যেকে যাতে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে বাড়িতে প্রদীপ জ্বালায়, তার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনায় খাতু শ্যাম মন্দিরে ১০৮টি কুণ্ডে যজ্ঞের আয়োজন। এই অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও অংশগ্রহণ করবেন।

Tags: দেশ

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন