Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

২৪ ঘণ্টার টানটান নাটক শেষে NIA-র জালে শওকত মোল্লা!বাইকে করে পালাতে গিয়ে গ্রেপ্তার তৃণমূল নেতা

deshersamay

Share article:

ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। তার তদন্তে নেমে বৃহস্পতিবার তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তাঁর জীবনতলায় বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তালা ঝুলতে দেখে পাশে থাকা দলীয় কার্যালয়ে তল্লাশি চালান। খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। অবশেষে পাকড়াও করল পুলিশ।

৪ জুন ভোরে শওকতের বাড়িতে পৌঁছনোর পর এনআইএ আধিকারিকরা দেখতে পান তালা ঝুলছে। এরপর আশপাশে খোঁজখবর নেওয়ার পাশাপাশি শওকত মোল্লার কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এনআইএ আধিকারিকরা তাঁর ছেলের সঙ্গে কথা বলেন।

জিজ্ঞাসাবাদের জন্য পরে তাঁকে আটক করা হয়। চিরুনি চল্লাশি চালানো হয় এলাকায়। তবে শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধেয় ছেড়ে দেওয়া হয় ছেলেকে। জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের স্ত্রী ও মেয়েকেও। ঘটনার ২৪ ঘণ্টা পেরনো পরই তাঁকে গ্রেফতার করা হল।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন জখম হন। ঘটনার পর রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বিস্ফোরণের তদন্ত নিয়ে শুরু থেকেই সরব ছিল আইএসএফ। দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এনআইএ তদন্তের আর্জি জানানো হয়। পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার গ্রহণ করে এই তদন্তকারী সংস্থা। ঘটনায় একাধিক গ্রেফতার হয়েছে।

মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ কয়েক জনকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল বলে সন্দেহ রয়েছে এবং সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই শওকত মোল্লার বাড়ি ও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হয়। শুক্রবার রাতে তিনি নিউটাউনে এনআইএ-র অফিসে যাচ্ছিলেন আত্মসমর্পণ করতে। পৌঁছনোর আগে নিউটাউন ব্রিজ এলাকায় ধরে ফেলে পুলিশ।
 

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.