Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‌রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ২৭

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ ফের ভেঙে পড়ল বায়ুসেনার মিগ ২৭ যুদ্ধবিমান। রবিবার সকালে রাজস্থানের সিরোহিতে ভেঙে পড়ে মিগ–২৭ ইউপিজি বিমান।
যোধপুর থেকে প্রতিদিনের মতো রুটিন অভিযানের জন্য উড়েছিল ওই বিমানটি। যোধপুর থেকে ১৮০ কিলোমিটার দূরে সিরোহি জেলায় শেওগঞ্জের কাছে গোদানায় ভেঙে পড়ে সেটি।তবে বায়ুসেনা সূত্রে খবর, নিরাপদেই রয়েছেন পাইলট। ঠিক সময়ে জরুরি অবতরণ করেন তিনি।


চলতি মাসের ৮ তারিখেও রাজস্থানের বিকানিরে ভেঙে পড়েছিল বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১। রুটিন মহড়ার সময়েই ভেঙে পড়ে ওই যুদ্ধ বিমান। তবে সে ক্ষেত্রেও রক্ষা পেয়েছিলেন পাইলট। পোখারান রেঞ্জের উপর নিরাপদে অবতরণ করেন তিনি। গত মাসেও জয়শলমিরে ভেঙে পড়েছিল একটি মিগ-২৭ যুদ্ধ বিমান। ২০১৮ সালের জুলাই মাসে হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় ভেঙে পড়েছিল আরও একটি বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১। মারা গিয়েছিলেন যুদ্ধ বিমানের পাইলট।

এক আসনের বিমানটিতে অন্য কারওর না থাকারই সম্ভাবনা। ভূমিতে হামলায় দক্ষ মিগ–২৭ যুদ্ধবিমানগুলি ১৯৮০–র দশকের শুরুতেই ভারতীয় বায়ুসেনায় মোতায়েন করা হয়েছে।
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে বেশি হারে ব্যবহৃত হয়েছিল এই বিমান। এছাড়া কাজাখস্থান এবং শ্রীলঙ্কার বায়ুসেনাতেও রয়েছে মিগ–২৭ যুদ্ধবিমান।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.