Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

৪৯তম জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা মোদীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ লোকসভা ভোটের সময় দু’‌পক্ষের তরজা ছিল চোখে পড়ার মতো।রাজনৈতিক লড়াইও ছিল তীব্র ৷ জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ৪৯ বছরে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইটারে মোদী বলেছেন, ‘‌রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শরীর সুস্থ থাকুক। দীর্ঘ জীবন কামনা করি।’‌ কংগ্রেসের তরফেও বুধবার রাহুলের একাধিক ছবি টুইটারে পোস্ট করা হয়েছে। যে ছবিতে রাহুল দেশবাসীকে অনুপ্রাণিত করছেন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘‌কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। রাহুলের সেরা পাঁচটি মুহূর্ত। যেখানে তিনি দেশবাসীকে অনুপ্রাণিত করছেন।’‌

লোকসভা ভোটকে কেন্দ্র করে রাহুল–মোদীর রাজনৈতিক লড়াই জমে উঠেছিল। মোদীর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলেছিলেন রাহুল। আবার মোদীও গান্ধী পরিবারকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছিলেন। ভোটে অবশ্য মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। মাত্র ৫২টি আসন পায়। অন্যদিকে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে ফের কেন্দ্রে ক্ষমতায় আসে। তবে রাজনৈতিক সৌজন্য বজায় রাখলেন প্রধানমন্ত্রী। জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা জানাতে ভুললেন না মোদী।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন