Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

হেলমেট না পরে রাস্তায় বেরলেই,পিছন থেকে আসছে গব্বর সিং

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ বাইক চালাচ্ছেন, তাওআবার হেলমেট না পরে রাস্তায় বেরিয়েছেন, সিগনালে থামতেই হঠাৎ ঘাড়ের কাছে স্পর্শ হচ্ছে কিছু একটা।বিষয়টি বুঝতে, পিছন ফিরলেই দেখবেন সাক্ষাৎ ডাকু গব্বর সিং বন্দুক তাক করে দাঁড়িয়ে আছেন আপনার পিছনে।সঙ্গে রয়েছে সাম্বাও। মোটর সাইকেলে চারজনে মিলে গুঁতোগুঁতি করে বসে আছেন দেখলেই বন্দুক হাতে এগিয়ে আসবেন গব্বর সিং। বাইক থামিয়ে একেবারে শোলের সেই ডায়লগ কপি করে বলছেন,‘‌কিতনে আদমি থে চার, অ্যালাউড দো। বহুত না ইনসাফি হ্যায়।
তুম ক্যায়া সোচা সর্দার খুশ হো জায়ে গা, সাবাশি দে গা?‌ যব তক ওহ্‌ নেহি সুধরে গা, কুছ নেহি সুধর সাকতা।’‌
গব্বর সাবধান করার পরেই জেগে উঠছেন সাম্বা, তিনি সর্দারের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‌গব্বর সে বাঁচনা হ্যায় তো হেলমেট প্যাহেনকে চলো।’‌
গুরুগ্রাম ট্রাফিক পুলিসের এই অভিনব সচেতনতা প্রক্রিয়ায় বাসিন্দারাও উৎসাহিত হয়েছেন। গুরুগ্রাম পুলিসের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে হেলমেট নিয়ে বেশি করে সচেতন হতে পারেন সেকারণেই গব্বর সিংয়ের মত চরিত্র নিয়ে আসা হয়েছে এই অভিনব প্রচারে৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.