Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

হুমায়ুন কবীরের ভিডিয়ো নিয়ে হইচইয়ের মাঝেই গাইঘাটার প্রার্থীর ভিডিয়ো নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির, ঠিক কী বললেন সুব্রত ঠাকুর?

deshersamay

Share article:

বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবীরের ভিডিয়ো নিয়ে হইচইয়ের মাঝেই বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের একটি ভিডিয়ো নিয়ে চর্চা শুরু। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো (যাচাই করেনি দেশের সময়) ছড়িয়েছে সমাজমাধ্যমে। সুব্রত ঠাকুরের গোপন মুহূর্তের ভিডিয়ো নিয়ে সরব বিরোধী প্রার্থীরা। যদিও এ ক্ষেত্রেও AI তত্ত্ব খাড়া করেছেন গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুব্রত ঠাকুর।

বিরোধী শিবিরের অভিযোগ, কল্যাণীর এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে সুব্রত ঠাকুরের। এই সম্পর্কের কথা জানাজানি হতে সুব্রত এবং শান্তনুর মধ্যে বিবাদ চরমে ওঠে। অনেক বিজেপির নেতা ও কর্মী এই বিষয়টি জানেন।

যদিও এই ভিডিয়োটির সত্যতা স্বীকার করেননি বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সেই কারণেই AI দিয়ে একটি ভিডিয়ো বানিয়ে এটা ছড়িয়ে আমাকে কালিমালিপ্ত করতে চাইছে। এই সব করে আমাকে হারানো যাবে না।’

অন্য দিকে, তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, ‘আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী। আমরা কারও ব্যক্তিগত জীবন নিয়ে রাজনীতি করি না। ওঁদের দলেরই এক নেত্রী তো বলেছে তাঁকে চরিত্রহীন। এটা ওঁদের বিষয়। আমাদের কিছু বলার নেই।’

সুব্রত ঠাকুরকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন তনিমা সেন। তাঁর বক্তব্য, ‘সুব্রত ঠাকুর চরিত্রহীন। ঠাকুরবাড়ির বড় সন্তান। তিনি চরিত্রহীন? তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নেই। সেই কারণেই আমরা বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়েছি।’

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন