Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা

স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠের প্রতিকৃতিতে মালা দিয়ে ঢাকের বোলে শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দিব্যেন্দু পোদ্দার , দেশের সময় বনগাঁর প্রবীণ নেতা স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠের প্রতিকৃতিতে মালা দিয়ে প্রণাম সেরে বৃহস্পতিবার সকালেবনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বর্ণাঢ্য শোভাযাত্রা করে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন । এদিন তাঁর এই মনোনয়ন কে কেন্দ্র করে প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা পার্টি অফিসের সামনে থেকে বিশ্বজিৎ দাসের সমর্থনে বিশ্বজিৎ দাসকে নিয়ে মিছিল করে বনগাঁ মতিগঞ্জ ঘড়ির মোড় ঘুরে বাটার মোড় হয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে আসে। সেখান থেকে প্রার্থী  সহ কয়েকজন তৃণমূল নেতাকর্মীরা মহকুমা দপ্তরে গিয়ে মনোনয়নপএ জমা দেন এদিন।

বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ড সহ সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে বনগাঁ উত্তর বিধানসভা। লড়াইয়ে আছেন সিপিএম প্রার্থী পীযূষকান্তি সাহা। প্রার্থী হওয়ার পর পুরসভা এবং পঞ্চায়েত স্তরের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে অনেক আগেই  বৈঠক সেরেছেন বিশ্বজিৎ। তারপরই কর্মীদের নিয়ে ভোট ময়দানে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন বিশ্বজিৎ দাস ।

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়া আগে এই প্রসঙ্গে বিশ্বজিত দাস বলেন এই যে জনজোয়ার দেখা যাচ্ছে তাতেই বোঝা যায় ২০২৬ এ মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। দেখুন ভিডিও

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন