Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

সোমে রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, সকাল ১১টায় শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী , কারা স্থান পেলেন তালিকায় ?

deshersamay

Share article:

সোমবার রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। রবিবার বিকেলে এক্স হ্যান্ডলে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিখলেন, ‘আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।’

সূত্রের খবর, কাল যে ৩৫ জন শপথ নিতে চলেছেন, তাঁদের মধ্যে নাম রয়েছে স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ
অর্জুন সিং, দীপক বর্মন, কলিতা মাজি, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, জোয়েল মূর্মূ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, গার্গী ঘোষ দাস, মালতী রাভা রায়, অশোক দিন্দা -সহ প্রমুখের। সব ঠিক থাকলে কালকের পর থেকে রাজ্যের নবগঠিত সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন এঁরা। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পেয়েছেন বলে খবর।

সূত্র মারফত এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, কাল যে ৩৫ জন লোকভবনে শপথ নিতে চলেছেন, তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। 

গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু। তাঁর সঙ্গে শপথ নেন আরও পাঁচ মন্ত্রী। তাঁরা হলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁরাই এই মুহূর্তে একাধিক দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। তখন থেকেই নতুন বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি সূত্রে খবর, দু’জনেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। সেখানে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিজেপি বিধায়কদের নামের একটি তালিকাও দেওয়া হয়েছিল যদিও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি বিজেপির কোনও নেতাই। গত বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গেও দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেও মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েই আলোচনা হয়েছিল।

বিজেপি সূত্রের বক্তব্য, এ বারের মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্যকে বজায় রেখে এবং মূলত তরুণ মুখকে প্রাধান্য দেওয়ার কথা ভাবা হয়েছে। রাজ্যের সব অঞ্চলের, সব জাতের প্রতিনিধিত্ব যাতে মন্ত্রিসভায় সমান ভাবে প্রতিফলিত হয়, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। জোর দেওয়া হয়েছে মহিলা প্রতিনিধিত্বের উপরেও।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা (২৯৪) বিবেচনায় রেখে রাজ্যে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী পদে থাকতে পারেন। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন তাঁর সঙ্গে আরও ৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ, মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা মাত্র ৬। এখনও খালি পড়ে রয়েছে বাকি ৩৮টি পদ। মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে জানা যাচ্ছে ৩৫ জন শপথ নেবেন সোমবার। অর্থাৎ মন্ত্রীর সংখ্যা হবে ৪১ জন। আরও তিনজনকে পরবর্তীকালে মন্ত্রিসভায় নেওয়ার রাস্তা খোলা থাকবে মুখ্যমন্ত্রীর কাছে। 

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন